Sun in Taurus May 2026

শুক্রবার শুক্রের রাশিতে প্রবেশ করবে রবি, সূর্যের তেজে কপাল পোড়ার আশঙ্কা চার রাশির! তালিকায় কারা?

যে কোনও গ্রহই স্থান বদলালে প্রায় প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তন ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৭:০০
sun

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য দ্রুত গতির গ্রহ। সে কমবেশি এক মাস এক রাশিতে থাকে। সেই অনুযায়ী বিচার করলে বলা যেতে পারে, বছরে সূর্য ১১ থেকে ১২ বার রাশি পরিবর্তন করে। যে কোনও গ্রহই স্থান বদলালে মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তন ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে। মে মাসের ১৫ তারিখ রাশি পরিবর্তন করবে সূর্য। বর্তমানে রবি মেষ রাশিতে রয়েছে। শুক্রবার সূর্য মেষ ছেড়ে বৃষে প্রবেশ করবে। এর ফলে চার রাশির জীবনে খারাপ পরিবর্তন দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে। কোন চার রাশি সূর্যের রাশি পরিবর্তনে খারাপ ফল ভোগ করবে?

Advertisement

বৃষ: সূর্য বৃষে প্রবেশ করায় এই রাশির ব্যক্তিদের নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। অযথা রাগ বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন, উভয় দিকেই সমস্যায় পড়তে হবে। আত্মবিশ্বাস কমে যাবে। মেজাজ বশে রাখার চেষ্টা করা জরুরি। ধৈর্য হারালে চলবে না।

তুলা: তুলার জাতক-জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়া জরুরি। কর্মক্ষেত্রে সকলে আপনার বিরুদ্ধে কথা বলতে পারেন। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। মন দিয়ে কাজ করুন। অন্যমনস্ক হওয়ার কারণে বড় ভুল হয়ে যেতে পারে। এর ফলে সমস্যা আরও বৃদ্ধি পাবে।

মকর: সূর্যের রাশি পরিবর্তন মকরের জীবনে নানা খারাপ পরিবর্তন নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মজীবনে হঠাৎই এমন কোনও বদল দেখবেন, যা আপনি চান না। এর ফলে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। সহকর্মীদের বিশ্বাস করে কোনও কথা বললে প্রতারিত হতে পারেন। সচেতন থাকুন। মনের কথা কারও সঙ্গে ভাগ না করাই ভাল হবে।

কুম্ভ: কুম্ভের জাতক-জাতিকাদের জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা মনোমতো লাভের মুখ দেখতে পাবেন না। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে। এর ফলে উদ্বেগ বাড়বে। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। এতে পরিস্থিতির উন্নতি হলেও হতে পারে। ধৈর্য হারানো চলবে না।

Advertisement
আরও পড়ুন