Charming Zodiac Signs

প্রেমে কষ্ট পান না, রয়েছে চুম্বকীয় ক্ষমতা! সঙ্গীকে আকৃষ্ট করার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার, যে পাঁচ রাশির প্রতি দিনই ‘ভ্যালেন্টাইন্স ডে’

কিছু রাশির জাতক-জাতিকাদের প্রেমক্ষেত্রে ভাগ্য খুবই ভাল হয়। এঁদের কখনও ভালবেসে কষ্ট পেতে হয় না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০
love horoscope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুরু হয়ে গিয়েছে ভালবাসার মাস। ফেব্রুয়ারি মানেই প্রেম নিবেদন, ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানো, উপহার আদান-প্রদানের সময়। তবে সকলের ভাগ্যে সে সুখ জোটে না। বহু মানুষই রয়েছেন যাঁরা সঙ্গীর জন্য অনেক কিছু করেও পরিবর্তে পান না কিছুই। আবার কিছু রাশির জাতক-জাতিকাদের প্রেমক্ষেত্রে ভাগ্য খুবই ভাল। এঁদের কখনও ভালবেসে কষ্ট পেতে হয় না। এই সকল জাতক-জাতিকাদের ব্যক্তিত্ব এতটাই আকর্ষনীয় হয় যে সবাই এঁদের প্রেমে হাবুডুবু খান। ভালবাসা নিজে এঁদের ঠিকানা খুঁজে নেয়।

Advertisement

কোন পাঁচ রাশিকে ভালবেসে কষ্ট পেতে হয় না?

বৃষ: শুক্র দ্বারা নিয়ন্ত্রিত বৃষ জাতক-জাতিকারা। শুক্র ভালবাসা ও বৈভবের গ্রহ। সেই কারণে বৃষ রাশির ব্যক্তিদের ভালবেসে কখনও কষ্ট পেতে হয় না। সঙ্গী এঁদের মাথায় তুলে রাখেন। এঁদের থেকে দূরে যেতে পারেন না। যে কোনও মানুষ এই রাশির ব্যক্তিদের কথার প্রেমে পড়ে যান।

কর্কট: আবেগতাড়িত কর্কট জাতক-জাতিকারা খুব অল্প বয়স থেকেই প্রেমের দুনিয়ায় হাতেখড়ি করে ফেলেন। এঁরা ভালবাসতে পছন্দ করেন। জীবনসঙ্গী হিসাবে এঁরা অত্যন্ত বিশ্বাসী ও রোম্যান্টিক। সেই কারণে সঙ্গীও এঁদের থেকে দূরে থাকতে পারেন না। বলা ভাল কর্কট জাতক-জাতিকাদের সঙ্গীরা চোখে হারান এঁদের।

সিংহ: সিংহ জাতক-জাতিকাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষনীয়। এঁদের আদবকায়দা, কথা বলার ভঙ্গিমায় আশাপাশের মানুষেরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। সেই কারণে কেউ এক বার এঁদের প্রেমে পড়লে আর অন্য কারও কথা ভাবেন না। সিংহ রাশির ব্যক্তিরা সঙ্গীর জীবন পরিপূর্ণ করে তোলেন।

তুলা: শুক্রের রাশি তুলা জাতক-জাতিাকাদের সম্পর্ক-ভাগ্য খুব ভাল হয়। প্রেমিক-প্রেমিকা হিসাবে এঁদের স্বভাব অত্যন্ত আকর্ষনীয় হয়। এরই সঙ্গে তুলা জাতক-জাতিকাদের আত্মসম্মানবোধও হয় প্রশংসনীয়। তুলা রাশির ব্যক্তিরা সঙ্গীর থেকে নিখাদ ভালবাসার সঙ্গে সম্মানও পান। যে কোনও ক্ষেত্রে কথার জাদুতে সকলকে নিজের দিকে আকৃষ্ট করেন।

মীন: সংবেদনশীল মীন জাতক-জাতিকাদের যত্নের জালে আটকে পড়েন সকলে। মীন রাশির ব্যক্তিরা নিষ্ঠার সঙ্গে সঙ্গীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখেন। তাঁদের বলা সব কথা এঁরা মনে রেখে দেন। সেই কারণে ভালবাসার মানুষটিরও এঁদের প্রতি আকর্ষণ ক্রমাগত বাড়তে থাকে। মীন জাতক-জাতিকারা যাকে ভালোবাসেন, তাঁকে মন-প্রাণ দিয়েই ভালোবাসেন।

Advertisement
আরও পড়ুন