ছবি: এআই সহায়তায় তৈরি।
আমাদের চরিত্রের উপর রাশির প্রভাব থাকে। শাস্ত্র সে কথাই বলে। সেই অনুযায়ী পৃথক মানুষ ভিন্ন প্রকৃতির হন। আমাদের ভাল গুণগুলিও যেমন রাশির সুবাদে হয়, তেমনই খারাপ গুণগুলিও রাশি থেকেই আসে। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, তিন রাশির ব্যক্তিদের মধ্যে অপরকে ঠকানোর প্রবণতা দেখতে পাওয়া যায়। অন্যরা যে মানুষ ঠকান না তা নয়। তবে তিন রাশির ব্যক্তিদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
কোন তিন রাশির ব্যক্তিদের মধ্যে মানুষকে ঠকানোর প্রবণতা বেশি দেখা যায়?
মেষ: মঙ্গল দ্বারা পরিচালিত মেষ জাতক-জাতিকাদের মধ্যে লোকঠকানোর প্রবণতা দেখতে পাওয়া যায়। এঁরা যেমন রগচটা হন, তেমনই সহজে এঁদের বিশ্বাসও করে ওঠা যায় না। বিশ্বাস করলেই ঠকার একটা আশঙ্কা থেকে যায়। কাছের মানুষের বিশ্বাস ভাঙার আগেও মেষ জাতক-জাতিকারা দু’বার ভাবেন না।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা বুধ দ্বারা নিয়ন্ত্রিত হন। এঁদের বাচনক্ষমতা হয় প্রশংসনীয়। ব্যক্তিত্বও খুব ভাল হয়। সেই কারণে লোকজন এঁদের সহজেই বিশ্বাস করে বসেন। তবে প্রয়োজনে মানুষের বিশ্বাস ভাঙার প্রয়োজন পড়লে এঁরা পিছপা হন না। নিজের ভালর জন্য মিথুন রাশির ব্যক্তিরা যে কারও বিশ্বাস নিয়ে খেলতে পারেন।
ধনু: স্বাধীনচেতা প্রকৃতির হন ধনু রাশির জাতক-জাতিকারা। এঁরা নিজছন্দে জীবন কাটাতে ভালবাসেন। অপরের অধীনে থেকে কোনও কাজ করা এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। সেই কারণে অপরের বিশ্বাস কায়েম রাখাতেও ধনু জাতক-জাতিকারা পিছিয়ে রয়েছেন। স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এঁরা যে কারও ভরসা ভেঙে চুরমার করে দিতে পারে।