শনিদেবের নাম শুনলে মনে যেমন শঙ্কার সৃষ্টি হয়, তেমনই
শনিবার দিনটিও সাধারণ মানুষের খুব একটা পছন্দের দিন নয় বললে ভুল বলা হবে না।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিবার দিনটি অশুভ। এই দিন তাই কোনও শুভ কাজ করার আগে
আমরা দশ বার ভাবি। বিশেষ প্রয়োজন না থাকলে শনিবার কোনও ভাল কাজ করাও হয় না।
শাস্ত্রও সেই নিদানই দেয়। শনিবার যে শনিদেবের উপাসনায় সুফল লাভ হয় তা অনেকেরই জানা
রয়েছে। কিন্তু শনিবার দিনটি যে জীবন থেকে অশুভ শক্তি তাড়ানোর জন্যও উপযুক্ত সেটি
অনেকেই জানেন না। বিশেষ কিছু উপায় রয়েছে তা যদি প্রতি সপ্তাহের শনিবার নিষ্ঠাভরে
পালন করা যায়, তা হলে নানা দিক থেকে সুফল পাবেন। সেই উপায়গুলি কী, জেনে নিন।
শনিবারের উপায়:
- জীবনে চলার পথে ধাক্কা সকলকেই খেতে হয়। কিন্তু একের পর এক
বাধা আসতেই থাকলে ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। শনিবার করে হনুমান মন্দিরে একটি সর্ষের
তেলের প্রদীপ জ্বালুন। দেখবেন বাধা কেটে গিয়ে জীবন সুন্দর ছন্দে এগোতে শুরু
করেছে।
- আপনার সঙ্গে থাকা সমস্ত নেগেটিভ শক্তি, নজরদোষ প্রভৃতি
খারাপ জিনিস থেকে মুক্তি পেতে শনিবার করে শনিমন্দিরে কালো তিল অর্পণ করুন। শনিদেবও
খুশি হবেন, সফলতা প্রাপ্তিতে অসুবিধা হবে না।
- শনিদেবের কৃপা আমাদের পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলতে
পারে। তিনি আমাদের সঙ্গে থাকলে কোনও অশুভ শক্তিই আর ছুঁতে পারবে না। প্রতি
সপ্তাহের শনিবার করে শনিমন্দিরে বিউলির ডাল অর্পণ করুন।
- নেগেটিভ শক্তির কবল থেকে রেহাই পাওয়ার সঙ্গে সঙ্গে কোষ্ঠীতে
থাকা অশুভ শনিকেও উন্নত করার লক্ষ্যে শনিবার করে শনিমন্দিরে সর্ষের তেল নিবেদন
করুন।