Shani Jayanti 2026

জ্যৈষ্ঠের প্রথম শনিবার পালিত হবে শনিজয়ন্তী, গ্রহরাজের জন্মতিথি থেকে সুসময় শুরু তিন রাশির, তালিকায় কারা?

শনিজয়ন্তীর পবিত্র তিথি থেকে তিন রাশির শুভ সময় শুরু হবে বলে জানাচ্ছে শাস্ত্র। গ্রহরাজের কৃপায় এই তিন রাশির জাতক-জাতিকারা যে কোনও ক্ষেত্রে জয়ী হবেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৪:১৭
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৬ মে ২০২৬, শনিবার শনিজয়ন্তী। বিশেষ এই দিনে পড়ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। এই দিনই পূজিত হবেন দেবী ফলহারিণী। সেই কারণে শাস্ত্রে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শনিদেব। বিশেষ এই দিনটিতে তাই শনিদেবের আরাধনায় শুভ ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস। শনিজয়ন্তীর পবিত্র তিথি থেকে তিন রাশির শুভ সময় শুরু হবে বলে জানাচ্ছে শাস্ত্র। গ্রহরাজের কৃপায় এই তিন রাশির জাতক-জাতিকারা যে কোনও ক্ষেত্রে জয়ী হবেন। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

Advertisement

শনিজয়ন্তী থেকে কোন তিন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে?

বৃষ: শনিজয়ন্তী থেকে শুভ সময় শুরু হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন পথ খুঁজে পাবেন বলে বিশ্বাস। কর্মক্ষেত্রে দারুণ ফলপ্রাপ্তি হবে। বসের সুনজরে পড়বেন। এর ফলে নতুন কোনও কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

মকর: মকর জাতক-জাতিকাদেরও শনিজয়ন্তী থেকে সুসময় শুরু হবে। এই রাশির প্রতিনিধিত্ব করেন শনিদেব। শনিজয়ন্তীতে এঁরা শনিদেবের বিশেষ কৃপা লাভ করবেন বলে বিশ্বাস। নতুন কোনও কাজ শুরু করার ইচ্ছা থাকলে এই সময় করতে পারেন। ব্যবসাতেও মুনাফা পাবেন। গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলেও এই সময় কিনে ফেলতে পারেন।

কুম্ভ: শনিদেব নিয়ন্ত্রণ করেন কুম্ভ জাতক-জাতিকাদেরও। শনিজয়ন্তী থেকে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে সুপরিবর্তন দেখা যাবে। কুম্ভ রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা। যে কোনও কাজ দৃঢ়তার সঙ্গে করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিয়ে নিয়ে ভাবতে পারেন। এই সময় মনোমতো মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন