ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
লটারি কেটে কোটিপতি হতে কমবেশি সকলেই চান। কিন্তু হাতেগোনা কয়েক জনেরই সে স্বপ্ন পূরণ হয়। কারণ লটারি বিষয়টা পুরোটাই ভাগ্যের খেলা। কপালে যাঁদের প্রাপ্তিযোগ থাকে, তাঁরাই লটারি কেটে টাকা পান। বাকিদের জোটে ফক্কা। অনেক ক্ষেত্রে অতিরিক্ত লাভের লোভে পয়সাও খোয়াতে হয়। সেই কারণে লটারি কাটতে যাওয়ার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না তা যাচাই করে নেওয়া উচিত। মে মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১৭ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে কোন কোন রাশি লটারি কেটে লাভ করবেন, দেখে নিন।
মেষ– মেষ রাশির জাতকেরা খুব ভেবেচিন্তে লটারির দিকে এগোন। সপ্তাহের শেষে এবং শুরুতে লটারি কাটতে যাবেন না। মধ্য ভাগে কম পয়সার লটারি কেটে দেখতে পারেন।
বৃষ– মে মাসের তৃতীয় সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির দিকটা খুব একটা ভাল দেখা যাচ্ছে না। তবে সপ্তাহের মধ্য ভাগে চেষ্টা করে দেখতে পারেন।
মিথুন– লটারির দিকটা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ রয়েছে। মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের আয়ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
সিংহ– মে মাসের তৃতীয় সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। তবে কম অঙ্কের লটারি কাটতে পারেন। কারণ ব্যয় বিশেষ দেখা যাচ্ছে না।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়।
তুলা– সপ্তাহের মধ্য ভাগটা তুলা রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। মন চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।
ধনু– লটারির দিকে না এগোনোই ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভাল হবে। কম সংখ্যার লটারির দিকেও যাবেন না।
মকর– মকর রাশির জাতকেরা সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
কুম্ভ– কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে। তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
মীন– এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকারা মন চাইলেই লটারি কাটতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)