Amit Shah

জম্মুতে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে শাহ! নিরাপত্তা পর্যালোচনা নিয়ে কথাবার্তা

দু’দিনের জম্মু সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার তিনি হিরানগর সেক্টরের গুরনাম এবং ববিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সেই সঙ্গে, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র কর্মীদের সঙ্গে কথা বলেন। তার পরেই সন্ধ্যায় বৈঠকে বসেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১০
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

জম্মুতে শুক্রবার নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নিরাপত্তা বিভাগের আধিকারিকেরা। সূত্রের খবর, লোকভবনে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। গত দু’সপ্তাহ ধরে সেখানে জঙ্গিদের ধরতে অভিযান চলছে। সেই আবহে শাহের এই বৈঠক ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

দু’দিনের জম্মু সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার তিনি হিরানগর সেক্টরের গুরনাম এবং ববিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সেই সঙ্গে, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র কর্মীদের সঙ্গে কথা বলেন। তার পরেই সন্ধ্যায় বৈঠকে বসেন। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসলেন শাহ। গত ৮ জানুয়ারি দিল্লিতে বৈঠক করেছিলেন তিনি। তার পরে শুক্রবার জম্মুতে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিংহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন।

দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীরে জইশ জঙ্গি নিহত হয়। তার পরে গত দু’সপ্তাহে কাঠুয়া, উধমপুর, কিস্তওয়ারে অভিযানে নেমেছে বাহিনী। তার মধ্যেই শুক্রবার বৈঠক করলেন শাহ।

Advertisement
আরও পড়ুন