Kapil Sibal

সিব্বলের ‘এপস্টিন-যোগ’ নিয়ে প্রশ্ন বিজেপির

পাল্টা আক্রমণে এ বার বিজেপি নেতৃত্ব রাহুল গান্ধীর কাছে জবাব চাইলেন যে, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে শিক্ষামন্ত্রী কপিল সিব্বল এপস্টিনের টাকায় চলা সংস্থার কাছ থেকে কেন পুরস্কার নিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৬
কপিল সিব্বল।

কপিল সিব্বল। — ফাইল চিত্র।

কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরীর সঙ্গে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ধারাবাহিক আক্রমণ শানিয়ে যাচ্ছে কংগ্রেস। পাল্টা আক্রমণে এ বার বিজেপি নেতৃত্ব রাহুল গান্ধীর কাছে জবাব চাইলেন যে, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে শিক্ষামন্ত্রী কপিল সিব্বল এপস্টিনের টাকায় চলা সংস্থার কাছ থেকে কেন পুরস্কার নিয়েছিলেন। প্রসঙ্গত, ২০২২ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছেন বর্তমানে রাজ্যসভার নির্দল সাংসদ সিব্বল।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারির কথায়, ‘‘২০১০ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী কপিল সিব্বলকে পুরস্কৃত করেছিল নিউ ইয়র্কের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন। ওই সংস্থা চলে এপস্টিনের টাকায়। যৌন অপরাধীর অর্থে চলা সংস্থার কাছ থেকে সিব্বল পুরস্কার কেন নিলেন, সেই জবাব দিতেহবে রাহুলকে।’’

পাশাপাশি আজ রাহুলকে দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিপদ বলে ব্যাখ্যা করে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘রাহুল গান্ধী ভারতবিরোধী শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দেশে ও দেশের বাইরে নকশালপন্থী, চরমপন্থী, জর্জ সোরসের মতো ভারতবিরোধী ব্যক্তির সঙ্গে যোগাযোগরেখে চলছেন।

আরও পড়ুন