Medical Student Suicide

অধ্যাপকের সঙ্গে সম্পর্ক রয়েছে! সহপাঠীরা রটিয়ে দেন গোটা কলেজে, হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম নিকিতা এম ইউ। তিনি কর্নাটকের মল্লডিহালির একটি আয়ুর্বেদিক কলেজের ছাত্রী ছিলেন। তাঁর বাবার অভিযোগ, নিকিতার সঙ্গে কলেজের অধ্যাপকের ভাল সম্পর্ক ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৭:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অধ্যাপকের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন। তাঁর সঙ্গে কথাও হত কলেজে। কিন্তু অধ্যাপকের সঙ্গে ডাক্তারি পড়ুয়া তরুণীর এই মেলামেশাকে অন্য মোড়ক দিয়ে কলেজে ছড়িয়ে দেন সহপাঠীরা। তার পর থেকেই অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন ওই তরুণী। অভিয়োগ, তাঁকে দেখলেই অধ্যাপকের প্রসঙ্গ টেনে নানা রকম কটূক্তি করা হত। শেষমেশ হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী হলেন কর্নাটকের আয়ুর্বেদিক কলেজের ওই ডাক্তারি ছাত্রী।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম নিকিতা এম ইউ। তিনি কর্নাটকের মল্লডিহালির একটি আয়ুর্বেদিক কলেজের ছাত্রী ছিলেন। তাঁর বাবার অভিযোগ, নিকিতার সঙ্গে কলেজের অধ্যাপকের ভাল সম্পর্ক ছিল। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে নানা রকম আলোচনা হত দু’জনের। কিন্তু কিছু সহপাঠী সেই সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর কন্যা বিষয়টি জানার পর থেকেই অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। কলেজে গেলেই তাঁকে লক্ষ্য করে উড়ে আসত নানা রকম কটু মন্তব্য। অধ্যাপককে জড়িয়ে সেই মন্তব্য করা হত বলে অভিযোগ। বিষয়টি নিয়ে খুব ভেঙে পড়েছিলেন তাঁর কন্যা।

নিকিতার বাবার আরও অভিযোগ, কন্যার কাউন্সেলিংও করানো হয়েছিল যাতে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন। কিন্তু যে ভাবে তাঁকে বার বার হেনস্থা করা হচ্ছিল, সেই বিষয়টি কোনও ভাবেই মেনে নিতে পারছিলেন না নিকিতা। বুধবার ঘর থেকে নিকিতার দেহ উদ্ধার হয়। নিকিতার কলেজের কয়েক জন সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন