Weather Update in North India

ধুলোঝড়ে ঢাকল দিল্লি-এনসিআর! সতর্কতা জারি রাজধানীতে, বৃষ্টির প্রতীক্ষায় রাজধানীবাসী

দেশে বর্ষা ঢুকে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির দেখা নেই। শুধু তা-ই নয়, তাপমাত্রার পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। সেই পরিস্থিতিতে এই হাওয়া বদল সাময়িক স্বস্তি উত্তর ভারতের জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২০:৫৩
Dust Storm Sweeps Delhi-NCR, IMD Issues alert for Delhi, Uttar Pradesh, Rajasthan

ধুলোঝড় দিল্লি সংলগ্ন এলাকায়। ছবি: পিটিআই।

বিকেল গড়াতে না-গড়াতেই ধুলোঝড় উঠল দিল্লি সংলগ্ন নয়ডার কিছু অংশে। হাওয়ার বেগে দুলতে শুরু করে গাছপালা। একই সময়ে ভারতের মৌসম ভবন (আইএমডি) রাজধানীর জন্য কমলা সতর্কতা জারি করল। তারা জানিয়েছে, দিল্লিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রপাত, দমকা হাওয়া বইতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisement

বিকেলে আইএমডির দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিল্লি-এনসিআর জুড়ে রবিবার রাতের মধ্যেই ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। আবার কোথাও কোথাও ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুধু দিল্লি নয়, অস্বস্তিকর গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানেও। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আইএমডির।

দেশে বর্ষা ঢুকে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির দেখা নেই। শুধু তা-ই নয়, তাপমাত্রার পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকছে যে অস্বস্তির সূচক চরম মাত্রায় পৌঁছেছে। ফলে অনুভূত তাপমাত্রা (রিয়েল ফিল) ৫১ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হচ্ছে।

মৌসম ভবনের তরফে আগে জানানো হয়েছিল, আগামী কয়েক দিন দিল্লি-সহ উত্তর ভারতের আবহাওয়া বদলের সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ছিল। রবিবার বিকেলের পর থেকে দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে সামান্য হাওয়া বদলের ছবি দেখা গেল। তবে আবহাবিদদের মতে, মৌসুমি বায়ু শক্তিশালী না হলে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তাই সাময়িক স্বস্তি মিললেও দিল্লি-সহ উত্তর ভারতে বৃষ্টির ‘খরা’ কবে কাটবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন