Indian Railways

ছিল ৫০০, বিনা টিকিটে ট্রেনে উঠলে এখন থেকে গুনতে হবে কত? রেলপথে ভিক্ষা করলেও ২ হাজার টাকা জরিমানা!

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আরও সুরক্ষিত ভাবে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন, তাই এই পদক্ষেপ করা হয়েছে। সকল যাত্রীকে সহযোগিতার অনুরোধ করেছে ভারতীয় রেল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২০:২৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার টিকিট না-কেটে ট্রেনে উঠলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা। আগে টিকিট না-কেটে ট্রেনে উঠে ধরা পড়লে দিতে হত ২৫০ টাকা। এখন তার জন্য দিতে হবে ৫০০ টাকা জরিমানা। ২০২৬ সালের জন বিশ্বাস (সংশোধনী) আইনে আরও অনেক ক্ষেত্রেই জরিমানা বৃদ্ধি করেছে ভারতীয় রেল। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে গোটা দেশেই শনিবার থেকেই কার্যকর হয়েছে নতুন নিয়ম।

Advertisement

রেলের নতুন নির্দেশিকা অনুসারে, অন্য কারও টিকিটে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে। সঙ্গে অন্তত ৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে। অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করলে বা ভিক্ষা করলে ২০০০ হাজার টাকা জরিমানা করা হবে। মত্ত অবস্থায় ট্রেনে উঠলে, ঝামেলা করলে, থুতু ফেললে, বাজে কথা বললে ১০০০ টাকা জরিমানা করবে রেল। একই অপরাধ আবার করলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাত্রী এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে রেল। ট্রেন বা স্টেশনে ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা করা হবে। মহিলা সংরক্ষিত কামরায় বা সংরক্ষিত আসনে কোনও পুরুষ যাত্রী প্রবেশ করে ধরা পড়লে দিতে হবে ২,৫০০ টাকা জরিমানা। আপত্তিকর বা বিপজ্জনক কোনও জিনিস নিয়ে ট্রেন সফর করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। রেলের আইন ভাঙলে প্রথম বার ২০০০ টাকা জরিমানা হতে পারে। আবার সেই একই দোষ করলে ৫০০০ টাকা জরিমানা হতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আরও সুরক্ষিত ভাবে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন, তাই এই পদক্ষেপ করা হয়েছে। সকল যাত্রীকে সহযোগিতার অনুরোধ করেছে ভারতীয় রেল।

Advertisement
আরও পড়ুন