Lion Cubs Death

তাপপ্রবাহেই মৃত্যু সিংহদের

১৭টি অসুস্থ সিংহশাবকের মধ্যে ১২টিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আলাদা ভাবে রাখা হয়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১০:২০
সিংহশাবক।

সিংহশাবক। ছবি: ইনস্টাগ্রাম।

তাপপ্রবাহের ফলেই গুজরাতে সম্প্রতি আটটি এশীয় সিংহশাবকের মৃত্যু হয়েছে বলে জানালেন বনমন্ত্রী অর্জুন মোধওয়াড়িয়া। ‘ব্যাবেশিয়া’ সংক্রমণ বা কোনও ভাইরাসের সংক্রমণের ফলে শাবকগুলি মারা যায়নি বলে দাবি তাঁর। তিনি আরও জানিয়েছেন, ১৭টি অসুস্থ সিংহশাবকের মধ্যে ১২টিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আলাদা ভাবে রাখা হয়েছিল। সুস্থ হয়ে ওঠার পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। একটি আলাদা ভিডিয়ো বিবৃতিতে অর্জুন জানান, গির অভয়ারণ্যে অল্প সময়ের ব্যবধানে সিংহশাবকদের মৃত্যু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাকি পাঁচটি অসুস্থ শাবককেও শীঘ্রই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


আরও পড়ুন