Kailash Vijayvargiya

কৈলাসের চিঠি ফাঁস

কংগ্রেসের দাবি, কেবল বিজয়বর্গীয়ই নন, বিজেপির মধ্যপ্রদেশ নেতৃত্বও অখুশি মোহনকে নিয়ে। রাজনীতিকদের একাংশের মতে, যার নেতৃত্ব দিচ্ছেন বিজয়বর্গীয়। পদে বসার আড়াই বছরের মাথায় মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে বিদ্রোহের সুর ছড়াতে শুরু করেছে মধ্যপ্রদেশে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:০৯

— প্রতীকী চিত্র।

আরএসএসে ভাল লোকের ঘাটতি দেখা দিয়েছে বলে আগেই সমালোচনা করেছিলেন তিনি। এ বার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে লেখা চিঠি প্রকাশ্যে আসায় নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ইন্দোরের বিধায়ক তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়।

কংগ্রেসের দাবি, কেবল বিজয়বর্গীয়ই নন, বিজেপির মধ্যপ্রদেশ নেতৃত্বও অখুশি মোহনকে নিয়ে। রাজনীতিকদের একাংশের মতে, যার নেতৃত্ব দিচ্ছেন বিজয়বর্গীয়। পদে বসার আড়াই বছরের মাথায় মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে বিদ্রোহের সুর ছড়াতে শুরু করেছে মধ্যপ্রদেশে। দু’সপ্তাহ আগেই জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন মোহন যাদব। অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী হওয়ার আগে ও পরে সম্ভাব্য সড়কের দু’পাশে বিপুল পরিমাণে জমি কিনে মুনাফা করেছেন মোহন যাদব ও তাঁর পরিবারের সদস্যেরা। গত ২০ জুন মুখ্যমন্ত্রী মোহনকে দেওয়া চিঠিতে ইন্দোরের প্রতি বঞ্চনার অভিযোগ এনে কৈলাস লেখেন, গত আড়াই বছরে তিনি সরকারে অসহযোগিতা, উপেক্ষা এবং বিরোধিতার সাক্ষী থেকেছেন। ইন্দোরের উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে থাকা নিয়ে চিঠিতে সরব হয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কৈলাস।

আরও পড়ুন