Pakistan Spy

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! উত্তরপ্রদেশে নৌসেনা গ্রেফতার, কর্মরত ছিলেন কেরলে সাদার্ন কমান্ডের নৌঘাঁটিতে

রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পায়, আগরায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক ঠেকছে। বেশ কিছু দিন ধরে নজরদারি চালানোর পর বিষয়টি সুনিশ্চিত হতেই আদর্শকে মঙ্গলবার গ্রেফতার করে এটিএস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:০৭
Navy personnel arrested for allegedly spying for Pakistan

গ্রেফতার হওয়া নৌসেনার সেই আধিকারিক আদর্শ কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের আগরা থেকে গ্রেফতার করা হল এক নৌসেনাকে। রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পায়, আগরায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক ঠেকছে। তার পরই নজরদারি শুরু হয় আদর্শ কুমার নামে ওই নৌসেনার উপর। বেশ কিছু দিন ধরে নজরদারি চালানোর পর বিষয়টি সুনিশ্চিত হতেই আদর্শকে মঙ্গলবার গ্রেফতার করে এটিএস।

Advertisement

এটিএস সূত্রে খবর, আদর্শ কুমারের বাড়ি আগরার কাগারোলে। তিনি কেরলের কোচিতে নৌসেনার সাদার্ন কমান্ডে কর্মরত। তদন্তকারীদের দাবি, নৌসেনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয়েছে। অভিযোগ, সেই তথ্য পাচার করা হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, আদর্শের মোবাইল থেকে বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে। সন্দেহ করা হচ্ছে, নৌসেনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং ছবি আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন আদর্শ।

এটিএস সূত্রে আরও দাবি করা হয়েছে, মোটা টাকার বিনিময়ে তাঁর ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট থেকে পাক হ্যান্ডলারের কাছে তথ্য পাচার করতেন আদর্শ। শুধু তা-ই নয়, পাক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলেও অভিযোগ। কোচিতে নৌসেনার সাদার্ন কমান্ডের ঘাঁটিতে কর্মরত থাকা অবস্থাতেই আদর্শ এই তথ্য পাচার করতেন বলে তদন্তকারীদের সন্দেহ। কী কী ধরনের তথ্য পাচার করা হয়েছে, কোথায় কোথায় পাচার করা হয়েছে, সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন