Narendra Modi on Instagram

বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার! ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার শিখরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন মোদী। তার পর থেকে গত এক দশকে সমাজমাধ্যমের এই প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয়তা অতুলনীয় ভাবে বেড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২
ইনস্টাগ্রামে জনপ্রিয়তার শিখরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তার শিখরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডিজিটাল দুনিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। শুধু জনপ্রিয়ই নয়, তিনি যে এই দুনিয়ার সঙ্গে কতটা ওতপ্রোত ভাবে জড়িত তা আগেও বার বার প্রমাণিত হয়েছে। এ বার সেই সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা এবং রাজনীতিক হিসাবে ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর (ফলোয়ার) সংখ্যা ১০ কোটি ছুঁয়ে ফেলল। ডিজিটাল দুনিয়ায় এক অনন্য বিশ্বরেকর্ড করলেন প্রধানমন্ত্রী।

Advertisement

২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন মোদী। তার পর থেকে গত এক দশকে সমাজমাধ্যমের এই প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয়তা অতুলনীয় ভাবে বেড়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জনপ্রিয়তার নিরিখে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহু পিছনে ফেলে দিয়েছেন। বর্তমানে ট্রাম্পের অনুগামীর সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ। সেখানে মোদীর অনুগামীর সংখ্যা দ্বিগুণেরও বেশি।

রাষ্ট্রনেতাদের মধ্যে মোদী এবং ট্রাম্পের পরই এই তালিকায় রয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তাঁর অনুগামী সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ তার পর রয়েছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিয়ো লুলা দ্য ডি’সিলভা (১ কোটি ৪৪ লক্ষ), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান (১ কোটি ১৬ লক্ষ)। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই (৬৪ লক্ষ)। আর এটা থেকেই স্পষ্ট, দেশ হোক বা বিদেশ, মোদীর জনপ্রিয়তা যে যুবসমাজের মধ্যে দৃশ্যত অনেক বেশি তা বলাই বাহুল্য।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে দেশের রাজনৈতিক এবং হেভিওয়েট নেতাদেরও অনেক পিছনে ফেলে দিয়েছেন মোদী। জাতীয় স্তরে মোদীর পরই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী য়োগী আদিত্যনাথ। তাঁর অনুগামী সংখ্যা ১ কোটি ৬১ লক্ষ। তার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী (১ কোটি ২৬ লক্ষ)।

Advertisement
আরও পড়ুন