Scam Call

‘রাহুল গান্ধীর সহকারী বলছি’! ভোটে টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

দেহরাদূনের বাসিন্দা ভাবনা পাণ্ডে তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, এক ব্যক্তি নিজেকে রাহুল গান্ধীর সহকারী বলে পরিচয় দিয়ে ফোন করেছিলেন। ধাপে ধাপে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২০:৫০
Scammer poses as Rahul Gandhi\\\'s assistant, cheats woman

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে ফোন করেছিলেন। প্রতিশ্রুতি দেন, ভোটের টিকিট দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির উপর ভর করে ২৫ লক্ষ টাকা পাঠিয়েও দেন এক মহিলা। পরে বুঝতে পারেন পুরো বিষয়টাই ভুয়ো! প্রতারিত হয়েছেন তিনি। এমনই অভিযোগ ওই মহিলার।

Advertisement

দেহরাদূনের বাসিন্দা ভাবনা পাণ্ডে তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, এক ব্যক্তি নিজেকে রাহুল গান্ধীর সহকারী বলে পরিচয় দিয়ে ফোন করেছিলেন। ফোনের ও পার থেকে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, বিধায়ক যশপাল আর্য, প্রাক্তন মন্ত্রী হরক সিংহ রাওয়াত এবং উত্তরাখণ্ডের কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল-সহ একাধিক কংগ্রেস নেতার গলা নকল করে শোনানো হয়। তার ফলে ভাবনা বিশ্বাস করে ফেলেছিলেন।

ওই মহিলার অভিযোগ, প্রতারক তাঁকে বোঝান কংগ্রেস নেতা এবং বিধায়কেরা দেহরাদূনের একটি হোটেলে রয়েছেন। তাঁরা বিধানসভা কেন্দ্রগুলিতে সমীক্ষা চালাচ্ছেন। সেই কারণে অর্থের প্রয়োজন। পরে টাকা ফেরত দেওয়া হবে বলে জানান। তাঁর দাবি, ধাপে ধাপে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারককে পাঠান ভাবনা।

কিন্তু পরে সেই টাকা ফেরত চাইলে নানা ভাবে তাঁকে ঘোরানো হয় বলে অভিযোগ ভাবনার। পরে তাঁকে এ-ও বলা হয়, বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হবে। যদিও পরে আর তাঁর সঙ্গে প্রতারকেরা কোনও যোগযোগ করেননি। তখনই ভাবনা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন