US-Iran Conflict

আবু ধাবি বিমানবন্দরে ইরানের হামলায় আহত ভারতীয় যুবক! দ্রুত দেশে ফিরে আসার আর্জি বাবা-মায়ের

সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসাবেই পরিচিত। ওই বিমানবন্দরের সাফাই বিভাগে কাজ করতেন তেলঙ্গানার যুবক রাজেশ্বর রাও। বিমানবন্দরের কাছে ইরানের হামলায় আহত হন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:২৭
ইরানের হামলার পর আবু ধাবি বিমানবন্দর চত্বরে ধোঁয়া।

ইরানের হামলার পর আবু ধাবি বিমানবন্দর চত্বরে ধোঁয়া। ছবি: রয়টার্স।

আবু ধাবি বিমানবন্দরের কাছে ইরানের হামলার জেরে আহত হলেন এক ভারতীয় যুবক। ওই যুবকের নাম এন রাজেশ্বর রাও। তাঁর বাড়ি তেলঙ্গনার রাজন্য সিরকিল্লা জেলায়। তবে রাজেশ্বরের চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। ওই যুবকের বাবা-মা জানিয়েছেন, তাঁরা চান ছেলে দ্রুত দেশে ফিরে আসুক।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসাবেই পরিচিত। ওই বিমানবন্দরের সাফাই বিভাগে কাজ করতেন রাজেশ্বর। বিমানবন্দরের কাছে ইরানের হামলায় আহত হন তিনি। বুধবার এই খবর জানিয়েছেন তাঁর বাবা প্রভাকর রাও।

প্রভাকর সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, “আমার ছেলে ওখানে এক বছর ধরে কাজ করে। হামলার জেরে ও জখম হয়েছে। ও আমাদের ভিডিয়ো কল করেছিল। কিন্তু ক্ষতস্থান দেখাতে চায়নি। আমরা চাই ও দ্রুত বাড়ি ফিরে আসুক।” ছেলেকে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রের সাহায্যও চেয়েছেন প্রভাকর।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এখনও পর্যন্ত তিন ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত এক জন। মৃতদের মধ্যে তিন জনই নাবিক।

Advertisement
আরও পড়ুন