Telangana Murder

তেলঙ্গানায় জলের ট্যাঙ্ক থেকে তিন কন্যার দেহ উদ্ধার! পুলিশের সন্দেহ, সন্তানদের খুন করেছেন বাবা

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বাবার সঙ্গে বেরিয়েছিল তিন শিশু। তাদের দোকানে নিয়ে যাওয়ার নাম করে বেরিয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:০৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তিন শিশুকন্যার দেহ উদ্ধার হল জলের ট্যাঙ্ক থেকে। তেলঙ্গানার কামারেড্ডির ঘটনা। পুলিশের সন্দেহ, সন্তানদের ধাক্কা মেরে ওই ট্যাঙ্কে ফেলে দিয়েছেন বাবা। মৃতদের বয়স ৮, ৭ বং ৫।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বাবার সঙ্গে বেরিয়েছিল তিন শিশু। তাদের দোকানে নিয়ে যাওয়ার নাম করে বেরিয়ে যান। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তিন শিশু ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাঁদের সঙ্গে তল্লাশিতে যোগ দেন ওই তিন শিশুর বাবাও।

আশপাশের লোকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তখন পাড়ার কয়েক জন দাবি করেন, তিন শিশুকে তাদের বাবার সঙ্গে দোকানের দিকে যেতে দেখেছিলেন। তখনই পুলিশের সন্দেহ হয়। তার পরই ওই শিশুদের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলের ট্যাঙ্কে তিন শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। প্রাথমকি ভাবে পুলিশের সন্দেহ, সন্তানদের নিজেই খুন করেছেন তাদের বাবা। তবে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুদের খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে, না কি জলে ডুবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

Advertisement
আরও পড়ুন