Himachal Toll

গাড়ি নিয়ে যাচ্ছেন হিমাচলে? ১ এপ্রিল থেকে বাড়তি টোল দিতে হবে অন্য রাজ্য থেকে যাওয়া যানবাহনগুলিকে

প্রশাসন সূত্রে খবর, টোল ধার্য করা হবে ৩০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। গাড়ি বিশেষে এই টাকা ধার্য করা হবে। তবে রাজ্যের যানবাহনগুলিকে এই নিয়মের আওতায় আনা হচ্ছে না বলেও সূত্রের খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০
হিমাচল প্রদেশ। ফাইল চিত্র।

হিমাচল প্রদেশ। ফাইল চিত্র।

অন্য রাজ্য থেকে হিমাচল প্রদেশে যাওয়া গাড়িগুলিকে বাড়তি টোল দিতে হবে এ বার থেকে। ১ এপ্রিল থেকেই সেই নিয়ম কার্যকর হতে চলেছে। অনেকেই নিজের গাড়ি নিয়ে হিমাচল প্রদেশে বেড়াতে যান। তাই তাঁদের জন্যই এই বার্তা দেওয়া হয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, টোল ধার্য করা হবে ৩০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। গাড়ি বিশেষে এই টাকা ধার্য করা হবে। তবে রাজ্যের যানবাহনগুলিকে এই নিয়মের আওতায় আনা হচ্ছে না বলেও সূত্রের খবর। ২০২৬-২৭ অর্থবর্ষের নতুন টোল নীতি অনুযায়ী, ছোট গাড়ির (চারচাকা) ক্ষেত্রে ১৭০ টাকা টোল নেওয়া হবে। এখন এই সব গাড়ির জন্য ৭০ টাকা টোল নেওয়া হয়। ফলে বাড়তি ১০০ টাকা গুনতে হবে পর্যটকদের। তবে ভারী যানবাহনের ক্ষেত্রে টোলের কোনও পরিবর্তন করা হয়নি।

প্রশাসন সূত্রে খবর, অন্য রাজ্য থেকে আসা ভারী যানবাহন যেমন বাস, ট্রাক ইত্যাদির ক্ষেত্রে এখন ৫৭০ টাকা করে টোল নেওয়া হয়। ১ এপ্রিল থেকে সেই একই টাকা নেওয়া হবে। তবে ছোট বাণিজ্যিক গাড়ি এবং মিনিবাসের জন্য ৩২০ টাকা ধার্য করা হয়েছে। নির্মাণকাজের জন্য ব্যবহৃত বড় যানবাহনগুলিকে দিতে হবে ৮০০ টাকা। এ ছাড়াও বিশাল ট্রাকের ক্ষেত্রে চালকদের দিতে হবে ৯০০ টাকা।

নতুন নিয়ম অনুযায়ী, গাড়িতে ফাসট্যাগ থাকা বাধ্যতামূলক। হিমাচলে ৫৫টি টোল প্লাজ়া রয়েছে। ফলে নতুন টোল নীতির কারণে পর্যটক এবং বাণিজ্যিক যানবাহনগুলির উপর বেশ প্রভাব পড়বে। প্রশাসন সূত্রে খবর, যানজট কমাতে টোলপ্লাজ়াগুলিতেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তবে নতুন এই টোল নীতির বিরুদ্ধেও সরব হয়েছেন গাড়িচালকেরা।

Advertisement
আরও পড়ুন