Valentines Day Special Nail Art

নখ জুড়ে থাক হৃদয়, প্রেম দিবসে ঘরে থাকা নেলপলিশেই সেজে উঠুক নখ, রইল সহজ কৌশল

প্রেম দিবসে নখসজ্জায় থাক হৃদয়ের ছোঁয়া। হাতের কাছে থাকা নেলপালিশ দিয়ে কী ভাবে সাজাবেন নখ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫
প্রেম দিবসে কেমন হতে পারে নখসজ্জা?

প্রেম দিবসে কেমন হতে পারে নখসজ্জা? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভালবাসার দিনটি উদ্‌যাপনের সাজসজ্জা খানিক আলাদা হলে ক্ষতি কি? শুধু নিখুঁত মেকআপ নয়, সাজের অঙ্গ নখও। নেল আর্ট এখন বেশ জনপ্রিয়। তবে বাড়তি খরচ করে সেই সব না করতে চাইলে, ঘরে থাকা নেলপলিশ দিয়েই সাজিয়ে তুলতে পারেন নখ। প্রেম দিবসের নখসজ্জায় স্থান পাক হৃদয়ও। পন্থা কঠিন নয় একেবারেই

Advertisement

১। নখ সাজাতে দরকার খুব সরু একটি তুলি। প্রথমেই নখে কোনও হালকা রঙের নেলপলিশ পরে নিন। হাতের কাছে রাখুন একটি সরু কাঠি। লাল বা মেরুন রঙের নেলপলিশে কাঠিটি চুবিয়ে নখের কোণ বরাবর দুটি বিন্দু দিন। তার পরে সরু তুলির সাহায্য তা থেকে হার্টের আকার দিন। একটি বড় হার্ট আঁকতে পারেন, আবার ছোট ছোট হার্টও তৈরি করতে পারেন।

২। নখে হালকা রঙের নেলপলিশ পরে নিন। এবার একটি করে নখ ছেড়ে গাঢ় রঙের নেলপলিশ দিয়ে হার্ট আঁকুন। শুধুই বাইরের রেখাটি টানুন, ভিতরটি ভরাট করতে হবে না।পরে সোনালি বা রুপোলি নেলপালিশ দিয়ে হার্টের আকৃতির ভিতরটি ভরাট করে নিন।

৩। পছন্দের নেলপলিশ পরুন। সেটি শুকিয়ে গেলে গাঢ় রঙের নেলপলিশে ইউপিন ডুবিয়ে তার সাহায্যে নখে পাশাপাশি দু’টি ডট বা বিন্দু দিন। নির্দিষ্ট দূরত্ব অন্তর পাশাপাশি দু’টি করে মোট তিন জোড়া ডট দিন। তার পর টুথ পিক বা দাঁত খোঁচানোর সরু কাঠি দিয়ে ওই দু’টি ডট থেকে ছোট ছোট হৃদয়ের নকশা তৈরি করুন।

Advertisement
আরও পড়ুন