Nail color stain remover

দোলে নখ বাঁচাতে কি নেলপলিশ পরতেই হবে? সময় না পেলে হাতের কাছে কী কী প্রস্তুত রাখবেন?

একই সমস্যা হতে পারে পুরুষেরও। যদি দোলের পরের দিন কোনও ফরম্যাল অনুষ্ঠান থাকে। হাতের আঙুলে দোলের রং ভাল লাগবে না মোটেই

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:০৮

ছবি : সংগৃহীত।

নেলপলিশটা পরা হল না! দোল খেলতে যাওয়ার আগে নিজের সুন্দর দেখতে নখের দিকে তাকিয়ে আক্ষেপ করল দিয়া। আর কিছু ক্ষণ পরেই সুন্দর করে কাটা, পার্লারে গিয়ে পরিষ্কার করানো নখের বারোটা বেজে যাবে। কিন্তু এমনই অবস্থা যে হাতে সময়ও নেই নেলপলিশ পরার! নানা কাজে ব্যস্ত মহিলাদের দোলের আগে এমন সমস্যা প্রায়ই হয়। আবার ওই একই সমস্যা হতে পারে পুরুষেরও। যদি দোলের পরের দিন কোনও ফরম্যাল অনুষ্ঠান থাকে। হাতের আঙুলে দোলের রং ভাল লাগবে না মোটেই । তা বলে কি দোল খেলবেন না? তা কেন, দোলের রং নখ থেকে তোলার কিছু কার্যকরী উপকরণ প্রস্তুত রাখুন হাতের কাছে।

Advertisement

১. টুথপেস্ট

এটি নখের রং তোলার সবথেকে দ্রুত উপায়। নখের ওপর সামান্য হোয়াইটেনিং টুথপেস্ট লাগিয়ে নিন। ৫-১০ মিনিট রেখে একটি পুরনো টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। টুথপেস্টে থাকা উপাদান নখের ওপরের স্তর থেকে রং তুলে দিতে সাহায্য করে।

২. লেবুর রস ও বেকিং সোডা

এই মিশ্রণটি অত্যন্ত শক্তিশালী স্টেন রিমুভার। নখের দাগ দ্রুত পরিষ্কার করতে পারবে। এর জন্য এক চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি নখে লাগিয়ে ৩-৪ মিনিট ম্যাসাজ করুন এবং কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং বেকিং সোডা নখের কোনায় জমে থাকা রং বের করে আনে।

৩. হ্যান্ড স্যানিটাইজার বা শেভিং ক্রিম

একটি তুলোর বলে বেশি করে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নখের ওপর কয়েকবার ঘষুন। অথবা নখে শেভিং ক্রিম লাগিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষুন। স্যানিটাইজারে থাকা অ্যালকোহল রঙের পিগমেন্টগুলোকে ভেঙে দেয়, ফলে রং সহজেই উঠে আসে। তবে রং তোলার পর নখ ও চারপাশের চামড়া খুব শুষ্ক হয়ে যেতে পারে, তাই অবশ্যই সামান্য নারকেল তেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।

Advertisement
আরও পড়ুন