Chitrangda Singh Skincare Tips

সৌন্দর্য আসে যন্ত্রণা থেকেই! গত আড়াই বছর ধরে কোন কঠিন টোটকা মেনে উপকৃত চিত্রাঙ্গদা

উপায়টি ঘরোয়া হলেও আরামদায়ক নয় বলেই মনে করেন চিত্রাঙ্গদা সিংহ। ফেশিয়াল বা ক্রিম বরং আরামের ও ঝক্কিহীন। কিন্তু তাতে বিশ্বাস নেই নায়িকার। গত আড়াই বছর ধরে তিনি উপকার পাচ্ছেন ‘যন্ত্রণাদায়ক’ টোটকা মেনেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫
চিত্রাঙ্গদা সিংহের রূপরহস্য।

চিত্রাঙ্গদা সিংহের রূপরহস্য। ছবি: ইনস্টাগ্রাম।

২০০৩ সালের ছবি ‘হজ়ারো খোয়াইশে অ্যায়সি’ দেখে চিত্রাঙ্গদা সিংহের রূপে মুগ্ধ হননি, এমন ব্যক্তির সংখ্যা কমই। এখন বয়স প্রায় ৫০। এই বয়সে কেতাদুরস্ত প্রসাধনী, চিকিৎসার সাহায্য ছাড়া সুন্দর থাকা যায় নাকি! চিত্রাঙ্গদা কিন্তু জানাচ্ছেন, সাদামাঠা উপায়েও সুন্দর থাকা যায়।

Advertisement

তবে উপায়টি ঘরোয়া হলেও আরামদায়ক নয় বলেই দাবি তাঁর। কারণ, ফেশিয়াল বা ক্রিম বরং আরামের ও ঝক্কিহীন। কিন্তু তাতে বিশ্বাস নেই নায়িকার। গত আড়াই বছর ধরে তিনি উপকৃত হচ্ছেন ‘যন্ত্রণাদায়ক’ টোটকা মেনেই। অভিনেত্রীর মতে, সৌন্দর্য আসে যন্ত্রণা থেকেই। তাই কঠিন পথই বেছে নিয়েছেন তিনি।

কী ভাবে রূপচর্চা করেন?

অর্ধেক করলা, একটি বিট, পাঁচটি আমলকি দিয়েই রূপচর্চা সারেন অভিনেত্রী। সকাল সকাল উঠে এই তিনটি উপকরণ থেকে কোল্ড-প্রেস পদ্ধতিতে রস বার করে নেন। যান্ত্রিক চাপে (সাধারণত হাইড্রোলিক প্রেস) ফল, সব্জি বা বীজ থেকে তেল ও রস সংগ্রহের একটি প্রাচীন ও আধুনিক পদ্ধতি এটি। এই পদ্ধতিতেই রস বার করা দরকার বলে মনে করেন চিত্রাঙ্গদা। কারণ, এর ফলে সব্জির রসে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। এর সাহায্যেই দেহ থেকে দূষিত পদার্থ বার হয়ে যায়। রূপ ও স্বাস্থ্যের জন্য এ রকম ডিটক্সেই ভরসা রয়েছে নায়িকার। সকাল সকাল খালি পেটে এই রস পান করেন তিনি।

চিত্রাঙ্গদার রূপচর্চার চমক এখানেই। গত আড়াই বছর ধরে রূপচর্চা বলতে তিনি স্বাস্থ্যরক্ষাকেই বুঝেছেন। শরীরকে ভিতর থেকে পরিষ্কার রেখেই নাকি তিনি ফল পেয়েছেন। অনুসরণ করতে পারেন আপনিও।

Advertisement
আরও পড়ুন