Coconut Oil

Coconut Oil in Skincare: ত্বকে বলিরেখা দেখা দিচ্ছে? সমাধান আছে নারকেল তেলে

নানা ধরনের ক্রিম তো আছেই। কিন্তু ঘরোয়া একটি উপাদান অনেক বেশি যত্নে রাখতে পারে ত্বককে। কী সেই উপাদান? সাধারণ নারকেল তেল। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৫:২১
সব সময়ে  মুখে ক্রিম না মেখে  নারকেল তেল মেখে নিতে পারেন।

সব সময়ে মুখে ক্রিম না মেখে নারকেল তেল মেখে নিতে পারেন।

কম বয়সে মুখে বলিরেখা দেখা দেওয়ার সমস্যা নতুন না। তবে তার সমাধান পাওয়া কঠিন। দিন দিন যত যাপনের ভঙ্গি বদলাচ্ছে, ততই তার প্রভাব পড়ছে গিয়ে ত্বক, চুলের উপরে। তার উপরে শীতকাল। দূষণের সমস্যাও বাড়ে। এ সময়ে ত্বকের উপর তার প্রভাব পড়ে। সব মিলে ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, তেমন নানা ধরনের দাগ, বলিরেখা দেখা দেওয়ার প্রবণতা বেড়ে যায়।

কিন্তু কী ভাবে নিয়ন্ত্রণ করবেন বলিরেখা? কী করে ত্বকের যত্ন নেবেন?

Advertisement

নানা ধরনের ক্রিম তো আছেই। কিন্তু ঘরোয়া একটি উপাদান অনেক বেশি যত্নে রাখতে পারে ত্বককে। কী সেই উপাদান? সাধারণ নারকেল তেল।

কিন্তু কী ভাবে ব্যবহার করবেন নারকেল তেল, যাতে ত্বকের উপকার হবে?

১) নারকেল তেল ব্যবহার করা যায় সাধারণ ক্রিমের মতো করে। যে সব সময়ে ক্রিম মাখেন মুখে, তখন ক্রিম না মেখে নারকেল তেল মেখে নিতে পারেন। মাখার আগে ভাল ভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

কিন্তু কী ভাবে ব্যবহার করবেন নারকেল তেল, যাতে ত্বকের উপকার হবে? 

কিন্তু কী ভাবে ব্যবহার করবেন নারকেল তেল, যাতে ত্বকের উপকার হবে? 

২) মেক আপ তোলার সময়েও ব্যবহার করতে পারেন নারকেল তেল। একটি তুলোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়ে, তা দিয়ে মুখ মুছে নিন। তাড়াতাড়ি মেক আপ উঠবে, ত্বকও পুষ্টি পাবে।

৩) গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে ফেশিয়াল মিস্ট বানিয়ে নিতে পারেন। মুখ ধোয়ার পর আলতো ভাবে মেখে নিতে পারেন সেটাই। বলিরেখার সমস্যা তো যাবেই, ত্বক শুকিয়ে যাওয়ার বা গাল ফাটার মতো সমস্যাও কমবে।

Advertisement
আরও পড়ুন