Hair Pack Recipes

চুল লম্বা হবে, ঘনত্বও বাড়বে, একঢাল চুলের স্বপ্ন পূরণ হবে ঘরোয়া কিছু প্যাকেই

শ্যাম্পু বা কন্ডিশনারে চুলের ঘনত্ব বাড়বে না। এর জন্য প্রয়োজন কিছু হেয়ার প্যাক। বাজারচলতি প্যাকের বদলে ঘরেই বানিয়ে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৭:৪৭
Dermatologist shares some tips to increase hair density naturally

চুল লম্বা ও জেল্লাদার হবে, কী কী মাখবেন? ছবি: ফ্রিপিক।

রুক্ষ, ডগাফাটা চুলের জন্য যত্ন প্রয়োজন। প্রতি দিনের ধুলোবালি, সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে ক্ষতি হয় চুলের। সে জন্য নিয়মিত পরিচর্যা দরকার। কিন্তু শুধু কি এতেই ভাল থাকবে চুল? চুল ঝরা বা রুক্ষ হয়ে পড়ার নানা কারণ থাকে।পর্যাপ্ত পানীয়ের অভাব, পুষ্টিকর খাদ্য বাদ পড়লেই এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। চুলের অন্যতম গুরুত্বপূ্র্ণ উপাদান হল কেরাটিন নামে প্রোটিন। ফলে একঢাল সুন্দর ঘন কেশ পেতে শুধু শ্যাম্পু বা কন্ডিশনারে হবে না, কী কী হেয়ার প্যাক মাখবেন তা জেনে রাখা জরুরি।

Advertisement

কলা-মধুর প্যাক

চুলকে ঘন করতে কলা এবং চুলে আর্দ্রতা ধরে রাখার জন্য মধু বেশ কার্যকরী। তাই একটি পাকা কলা পিষে তাতে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। চাইলে অল্প নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। মিহি মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন। চুল আগের থেকে অনেক বেশি নরম হবে।

ডিম ও অলিভ অয়েল

মাথার গোড়ায় প্রোটিনের পুষ্টি সরবরাহ করার জন্য ডিম ও আর্দ্রতা ধরে রাখার জন্য অলিভ অয়েল ব্যবহার করা উচিত। তাই অলিভ অয়েলের মধ্যে একটি কাঁচা ডিম ফেটিয়ে হালকা ভিজে চুলে মেখে নিন। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। গরম জলে চুল ধুলে কাঁচা ডিম দলা পাকিয়ে যেতে পারে। তখন মাথা ধোয়ার কাজ আরও কঠিন হয়ে পড়বে।

পাকা পেঁপের মাস্ক

পাকা পেঁপে চুলের জন্য খুব ভাল। পেঁপের সঙ্গে যদি কাঠবাদামের অয়েল আর টক দই মেশানো যায়, তা হলে চুলের আর্দ্রতার পরিমাণও বহুগুণ বেড়ে যায়। পেঁপে চটকে নিন, তাতে মেশান টক দই আর কাঠবাদামের তেল। মিশ্রণটা ভাল ভাবে চুলে মেখে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের জেল্লা বাড়বে।

Advertisement
আরও পড়ুন