Skin Problem

নিয়মিত স্নান করার পরেও চুলকানির সমস্যা হচ্ছে? স্নানের সময় ১টি ভুল করছেন না তো?

অনেকেই আছেন যাঁরা সারা বছরই গরম জলে স্নান করেন। ঈষদুষ্ণ গরম জলে স্নান করলে আরাম লাগে বটে, কিন্তু এই অভ্যাস ত্বকের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২
স্নানঘরেই লুকিয়ে ত্বকের আসল সমস্যা।

স্নানঘরেই লুকিয়ে ত্বকের আসল সমস্যা। ছবি: সংগৃহীত।

শীত জুড়ে অনেকেই গিজ়ারের গরম জলে স্নান করেন। কিন্তু এমনও অনেকেই আছেন যাঁরা সারা বছরই গরম জলে স্নান করেন। ঈষদুষ্ণ গরম জলে স্নান করলে আরাম লাগে বটে, কিন্তু এই অভ্যাস ত্বকের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

Advertisement

শীতকালে গরম জলে স্নান করার পর অনেকেরই ত্বক শুষ্ক হয়ে যায়। চুলকানিও হয় অনেকের। এই সমস্যার কারণ হতে পারে গরম জল। গরম জলে স্নান করলে ত্বকের নিজস্ব সেবাম বা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। স্পর্শকাতর ত্বকে এই সমস্যা আরও বেশি হয়। শীতে আবহাওয়ার কারণে ত্বকে এমনিতেই টান ধরে, তার উপর গরম জলে স্নান করলে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে। ত্বক চিকিৎসকদের মতে, প্রতি দিন গরম জলে ঘষে ঘষে ত্বক ধোয়ার ফলে ত্বকের জন্য উপকারী মাইক্রোবায়োমগুলি নষ্ট হয়ে যেতে পারে। এগজ়িমা বা ত্বকের সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায় কয়েক গুণ।

গোপনাঙ্গে অতিরিক্ত গরম জল লাগলেও সমস্যা হতে পারে। শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশগুলিতে গরম জল লাগলে পুড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ওই সব অংশের ত্বক শুষ্ক হয়ে পড়াও অস্বাভাবিক নয়।

চিকিৎসকদের মতে, স্নানের সময় জল যেন অতিরিক্ত গরম না থাকে সে দিকে খেয়াল থাকতে হবে। অতিরিক্ত গরম জল ব্যবহারের ফলে সমস্যা বাড়ে।

Advertisement
আরও পড়ুন