Glowing Face pack

রবির ছুটিতে বেড়ানোর পরিকল্পনা, ঘরোয়া প্যাকেই ত্বক হোক উজ্জ্বল

জেল্লাহীন ত্বক রাতারাতি হতে পারে প্রাণবন্ত। ক্লান্তি, রোদে পোড়া কালো ছাপ দূর করতে রাতেই কোন ফেস প্যাক মাখবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩
রাতে মাখুন ফেসপ্যাক, সকালে ঝকঝক করবে ত্বক।

রাতে মাখুন ফেসপ্যাক, সকালে ঝকঝক করবে ত্বক। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রবিবার ছুটির দিনে বন্ধু-বান্ধব মিলে বেড়ানোর পরিকল্পনা, কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই মন ভার হয়ে যাচ্ছে? সপ্তাহভরের ধকল আর দিনরাতের খাটাখাটনির ছাপ পড়ে মুখেও। সালোঁয় যাওয়ার সময় নেই। ভাবছেন কী করবেন? রাতারাতি জাদু না হলেও, নির্জীব ত্বকে প্রাণের ছোঁয়া লাগতেই পারে। ঘরোয়া ফেস প্যাকেই ফিরতে পারে জেল্লা। কোন ফেসপ্যাক বেছে নেবেন?

Advertisement

তিসির জেল এবং ভিটামিন সি

তিসির বীজ গরম জলে ফুটিয়ে নিন। জেলের মতো থকথকে পদার্থ তৈরি হবে। পরিষ্কার কাপড়ে সেটি ঢেলে জেলটি বার করে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। ফেসওয়াশ বা স্ক্রাব ব্যবহারের পরে মিশ্রণটি মুখে মাখুন। হালকা করে মাসাজ করুন মিনিট ২-৩ দিন। কালচে ত্বক উধাও হবে একবার ব্যবহারেও। রুক্ষ ত্বকে আসবে জেল্লা। রুক্ষ ত্বকের ধরণ যাঁদের তাঁদের জন্য এটি খুব কার্যকর। বলিরেখা কমাতেও ফেসপ্যাকটি ভাল।

ডিমের সাদা অংশ এবং কাঠবাদামের তেল

একটি ডিমের সাদা অংশ বার করে নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ কাঠবাদামের তেল। ফেসপ্যাকটি ব্যবহার করতে হবে পরিষ্কার ত্বকে। মিশ্রণটি মুখে লাগিয়ে মিনিট ২ মাসাজ় করে নিন। অপেক্ষা করুন যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে। ঈষদুষ্ণ ভাল করে মুখ ধুয়ে নিন। বয়সের ছাপ পড়া বা কুঁচকে যাওয়া ত্বকের জন্য এটি বিশেষ উপকারী।

নিম এবং মুলতানি মাটি

ত্বকের ধরন তৈলাক্ত হলে, মুখে ব্রণ, ফুস্কুড়ি হলে ব্যবহার করুন নিম-মুলতানি মাটির ফেসপ্যাক। জলে নিমপাতা ফুটিয়ে জল ছেঁকে নিন। তা দিয়ে মুলতানি মাটি মুখে মাখুন। নিম জলের বদলে গোলাপ জলও মাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন