Skin Care tips

কেন নাক-গাল ভরে যাচ্ছে মেচেতার দাগে? দামি থেরাপির দরকার নেই, দাগ দূর করার কিছু পদ্ধতি জেনে নিন

নাকের পাশে, গালে, কপালে কালো ছোপ ছোপ মেচেতা বা মেলাসমার দাগ অনেকের কাছেই বড় সমস্যা। মেচেতার দাগ যে কেবল বয়স হলেই পড়ে তা নয়। কম বয়সেও দাগছোপ দেখা দিতে পারে। কেন হয় এমন? কী করলে দূর হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯
মেচেতার দাগ দূর করার কিছু উপায় জেনে নিন।

মেচেতার দাগ দূর করার কিছু উপায় জেনে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

নাকের পাশে, গালে, কপালে কালো ছোপ ছোপ মেচেতা বা মেলাসমার দাগ অনেকের কাছেই বড় সমস্যা। মেচেতা ত্বকের কোনও জটিল অসুখ বা সংক্রমণ নয়। এটি মূলত রঞ্জকজনিত সমস্যা। মেলানিন রঞ্জকের তারতম্য হলে তখন ত্বকের কোনও কোনও অংশের রং গাঢ় হয়ে যায়। ফলে দাগছোপ দেখা দেয়।

Advertisement

ত্বকের ভিতরে থাকা ‘মেলানোসাইট’ কোষ ‘মেলানোজেনেসিস’ অর্থাৎ ত্বকের রঞ্জক ‘মেলানিন’ তৈরির প্রক্রিয়ার মাধ্যমে দেহের রং নির্ধারণ করে। এই মেলানিনের কারণেই একেক জনের ত্বকের রং একেক রকম হয়। মেলানিনের কাজ আরও অনেক। এটি ত্বককে সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও রক্ষা করে। শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যার জন্য রক্তে এক ধরনের শ্বেতকণিকাটি টি-লিম্ফোসাইট বেড়ে যায়। এরাই মেলানোসাইট কোষটি ধ্বংস করে। তখন মেলানিন রঞ্জকের তারতম্য ফলে। ফলে ত্বকের কোনও অংশের রং গাঢ় হয়ে যায় আবার কোনও অংশের রং হালকা হতে থাকে। সাধারণত গালে, কপালে, নাকের দু‘পাশে, নাকের উপরেও বাদামি বা ধূসর ছাপ পড়তে থাকে। মেচেতার সমস্যা দেখা দিলে তা সহজে দূর হয় না। অনেকেই এমন দাগ দূর করতে নানা রকম ত্বকের থেরাপি করান। তবে তাতে পাকাপাকি ভাবে সমস্যার সমাধান না-ও হতে পারে। বেশি ক্ষণ রোদে থাকলে, শরীরে হরমোনের বদল হলে বা থাইরয়েডের সমস্যা থাকলে, ত্বকের এই সমস্যা আবারও মাথাচাড়া দিতে পারে।

মেচেতার দাগ দূর হবে কী উপায়ে?

ঘরোয়া কিছু ফেস মাস্কে ধীরে ধীরে দাগছোপ দূর হবে। তবে খেয়াল রাখতে হবে, খুব চটজলদি এই সমস্যার সমাধান হবে না। রাতে মাস্ক লাগালেই যে সকালে দাগ দূর হয়ে যাবে তা নয়। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

লেবু ও মধুর মাস্ক

লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে যা দাগছোপ দূর করতে পারে, আর মধু ত্বককে নরম ও আর্দ্র রাখে। এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দাগছোপের জায়গায় লাগিয়ে রাখুন মিনিট কুড়ি। তার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। যদি লেবুর রসে ত্বক জ্বালা করে, তা হলে এর বদলে দুধের সর মাখলেও উপকার পাবেন।

কাঁচা পেঁপে ও দুধের মাস্ক

পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ উৎসেচক ত্বকের মৃত কোষ সরিয়ে দাগ দূর করতে পারে। ২ চামচ পাকা পেঁপে বাটা এবং ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই মাস্ক ব্যবহার করলে উপকার পাবেন।

চন্দন ও গোলাপ জলের মাস্ক

চন্দন ত্বককে ঠান্ডা করে এবং রঞ্জকজনিত সমস্যা বা মেলাসমা কমাতে সাহায্য করে। ১ চামচ চন্দন গুঁড়ো, সামান্য হলুদ এবং পরিমাণমতো গোলাপ জল দিয়ে মিশিয়ে ভাল করে সারা মুখে মেখে নিন। শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন। নিয়মিত এই মাস্ক ব্যবহার করলে দাগছোপ উঠে যাবে।

Advertisement
আরও পড়ুন