Skin Care Tips

বয়স চল্লিশ ছুঁইছুঁই? চামড়া কুঁচকে যাওয়ার আগে কোলাজেন বৃদ্ধির দিকে নজর দিন

অকালেই চেহারায় বয়সের ছাপ দেখতে না চাইলে, চামড়া টান টান করতে চাইলে এবং ত্বকের জেল্লা ধরে রাখতে চাইলে কোলাজেন উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হবে। ত্বক ও চুল তরতাজা রাখতে কী করবেন ভাবছেন? যৌবন ধরে রাখতে শরীরে কোলাজেন উৎপাদন কী ভাবে বৃদ্ধি করবেন, রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৯:২১
কোলাজেন বাড়বে কিসে?

কোলাজেন বাড়বে কিসে? ছবি: সংগৃহীত।

ত্বক ও চুলের পরিচর্যায় কোলাজেন নামক প্রোটিনের ভূমিকা অনেক। ত্বকের জেল্লা বাড়ানো থেকে চুলের গোড়া মজবুত করা, সবেতেই প্রয়োজন হয় এই প্রোটিনের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি শুরু হয়। তা ছাড়া, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, দূষণের কারণে এই প্রোটিন উৎপাদনের হার আরও কমে যায়। তবে বিজ্ঞান বলছে কোলাজেন বাড়িয়ে নেওয়া সম্ভব। তবে তার জন্য খাওয়াদাওয়ায় এবং ত্বকের যত্নে কিছু বদল আনতে হবে। অকালেই চেহারায় বয়সের ছাপ দেখতে না চাইলে, চামড়া টান টান করতে চাইলে এবং ত্বকের জেল্লা ধরে রাখতে চাইলে কোলাজেন উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হবে। ত্বক ও চুল তরতাজা রাখতে কী করবেন ভাবছেন? যৌবন ধরে রাখতে শরীরে কোলাজেন উৎপাদন কী ভাবে বৃদ্ধি করবেন, রইল তার হদিস।

Advertisement

১) শরীরে কোলাজেনের ঘাটতি মেটানোর উপায় হল বেশি করে জল খাওয়া। শীতকালে জল খাওয়ার অভ্যাস কমে যায়। কিন্তু যৌবন ধরে রাখতে চাইলে দিনে আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে। এ ছাড়া জলের মাত্রা বেশি রয়েছে এমন ফল খেতে হবে।

২) কোলাজেন উৎপাদনে এই ভিটামিনও বেশ উপকারী। ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে এই ভিটামিনের জুড়ি মেলা ভার। তাই ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে টক জাতীয় ফল, পেঁপে, টোম্যাটো, লাল ও হলুদ বেলপেপার ইত্যাদি খাদ্যতালিকায় রাখতেই হবে।

৩) ত্বক ও চুলের পরিচর্যায় অ্যান্টি-অক্সিড্যান্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোলাজেন উৎপাদনেও বিশেষ ভূমিকা পালন করে অ্যান্টি-অক্সিড্যান্ট। তাই ত্বক ডিটক্স করতে, ত্বকে অক্সিজ়েনের উৎপাদন বাড়িয়ে রক্ত চলাচল বৃদ্ধি করতে পরিচর্যায় অ্যান্টি-অক্সিড্যান্টযুক্ত পালং শাক, ডার্ক চকোলেট, ব্লুবেরি, স্ট্রবেরি, বিট বেশি করে খেতে হবে।

৪) মদ্যপান ও ধূমপান বন্ধ করুন। এই দুই অভ্যাস কেবল শরীরের নয়, ত্বক ও চুলেরও ক্ষতি করে। এই অভ্যাসের কারণে শরীরে কোলাজেনের ঘাটতি হয়। ত্বকের জেল্লা কমে যায়, চুল রুক্ষ দেখায়। তাই শরীরে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করতে মদ্যপান ও ধূমপান ছাড়তে হবে।

৫) অ্যামাইনো অ্যাসিড শরীরে কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন, মাংস, ডিম, বিভিন্ন ধরনের বাদাম, টোফু, কটেজ চিজ়, মাছ, দুধ ইত্যাদি খেলে শরীরে অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বাড়ে। ফলে কোলাজেন উৎপাদনের হারও বেড়ে যায়।

Advertisement
আরও পড়ুন