Hair Care Tips

হাজার হাজার টাকা খরচ করতে হবে না! বাড়িতে স্পা করুন মাত্র ১০ টাকায়

চুল ভাল রাখতে স্ট্রেটনিং, স্মুদনিং করান অনেকেই, এতে খরচও হয় অনেক টাকা। তবে সঠিক পরিচর্চা না করলে কয়েক দিনের মধ্যেই চুল হয়ে যায় কাকের বাসা! কেতা টিকল না বেশি ক্ষণ, তার উপর চুলেরও বারোটা বাজল। পরিচর্যা করুন বাড়িতেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:২৫
১০ টাকায় কী ভাবে করবেন হেয়ার স্পা?

১০ টাকায় কী ভাবে করবেন হেয়ার স্পা? ছবি: সংগৃহীত।

খোঁপা হোক কিংবা খোলা চুলের ফ্যাশন, কোনওটাই জমে না চুলের সঠিক যত্ন না নিলে। কেবল চোখধাঁধানো পোশাক পরেই নয়, চুল বাঁধার কারুকৃতিতেই বদলে যেতে পারে সম্পূর্ণ লুক। চুল ভাল রাখতে স্ট্রেটনিং, স্মুদনিং করান অনেকেই, এতে খরচও হয় অনেক টাকা। তবে সঠিক পরিচর্চা না করলে কয়েক দিনের মধ্যেই চুল হয়ে যায় কাকের বাসা! কেতা টিকল না বেশি ক্ষণ, তার উপর চুলেরও বারোটা বাজল।

Advertisement

চুলের যত্ন নিতে সালোঁয় গিয়ে হরেক নামের ও দামের ‘হেয়ার স্পা’ করান অনেকেই। এতে সময় আর টাকা, দুটোই ব্যয় হয় অনেক। ইচ্ছে করলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এমন ঘরোয়া প্যাক, যা চুল নরম, মসৃণ রাখতেও সাহায্য করবে। রইল এমন কিছু ঘরোয়া হেয়ার প্যাকের হদিস, যার জন্য খরচ হবে মাত্র ১০ টাকা।

কলা খুব বেশি পেকে গেলে অনেকরই খেতে ভাল লাগে না। সেই কলা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক। কলা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তেরি করে নিন। তার পর কলার মিশ্রণের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে আরও এক বার ঘুরিয়ে নিন মিক্সিতে। কলার মিশ্রণ, অ্যালো ভেরা জেল আর ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এ বার গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চেপে সেই তোয়ালে চুলে পেঁচিয়ে স্টিম নিন। মিনিট দশেক পর ভেজা চুলে ভাল করে কলার মাস্কটি ব্যবহার করুন। মিনিট পনেরো পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন