Eggs for Hair Care

ডিম মাথায় মাখলে কী হয় জানেন? এই গরমে চুলের স্বাস্থ্য ফেরাতে কী ভাবে প্রয়োগ করবেন? রইল কৌশল

গরমের সময়ে চুলের স্বাস্থ্যরক্ষার জন্য সহায় হতে পারে ডিম। কী ভাবে কাঁচা ডিম দিয়ে হেয়ার মাস্ক বানাবেন, শিখে নিন কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৩:২৪
চুলে কাঁচা ডিম মাখলে কী হয়?

চুলে কাঁচা ডিম মাখলে কী হয়? ছবি: সংগৃহীত।

গরমের সময়ে ধুলোময়লা, ঘাম, সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি, বাতাসের অতিরিক্ত আর্দ্রতা চুলের দফারফা করে দিতে পারে। এর ফলে মাথার ত্বকে ঘাম বসে খুশকি যেমন হতে পারে, তেমনই ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। তা ছাড়া চুল হয়ে পড়ে রুক্ষ এবং শুষ্ক। ভাঙনও ধরে দ্রুত। জট ছাড়াতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। ফলে চুল ঝরে পড়ার পরিমাণও বেড়ে যায়। এমনই সময়ে সহায় হতে পারে ডিম।

Advertisement

কেন ডিম?

ডিম চুলের জন্য অত্যন্ত উপকারী কারণ, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা চুলের গোড়া মজবুত করে এবং ক্ষতিগ্রস্ত চুলের মেরামত করে। ফলে চুলের আগা থেকে গোড়া মজবুত হয় এবং সহজে ছেঁড়ে না। ডিমের কুসুমে রয়েছে বায়োটিন, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ই, এবং ডি। মাথার ত্বককে পুষ্টি দেওয়ার জন্য ডিমের জুড়ি মেলা ভার। চুল গজাতে সাহায্য করে, ত্বকের সমস্যা কমায়, চুল কোমল রাখতে পারে, ফলে জট পড়া ও ঝরে যাওয়ার সমস্যা খানিক কমে। ডিমের গন্ধ যদি সহ্য করে নেওয়া যায়, তা হলে এই খাবার চুলের জন্য ব্যবহার করতেই পারেন মাঝে মধ্যে।\

কী ভাবে ডিম মাখবেন মাথায়?

কী ভাবে ডিম মাখবেন মাথায়? ছবি: এআই সহায়তায় প্রণীত

কী কী ভাবে ডিম মাখবেন মাথায়?

ডিমের গন্ধ কমানোর জন্য কয়েকটি পন্থা মেনে মাথায় মাখতে পারেন, তাতে গুণও বাড়বে। রইল ৩টি হেয়ার মাস্ক তৈরির উপায়—

১. অ্যালো ভেরা ও ডিম: কাঁচা ডিমের কুসুমের সঙ্গে অ্যালো ভেরার জেল মিশিয়ে নিন। চাইলে সাদা অংশও মিশিয়ে নিতে পারেন। ভাল করে ফেটিয়ে নিয়ে মসৃণ মিশ্রণে পরিণত করুন। তার পর মাথায় সিঁথি কেটে কেটে এই মাস্ক মেখে নিন। মাথার ত্বকের স্বাস্থ্যরক্ষা, ত্বক ঠান্ডা রাখা, প্রদাহ কমানো থেকে চুলের কোমল ভাব ফিরিয়ে আনার জন্য এই হেয়ার মাস্ক বেশ উপকারী।

২. ডিমের কুসুম: দু’টি ডিমের কুসুম ভাল করে ফেটিয়ে নিন। চাইলে তাতে অল্প অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। কেউ কেউ কেবল কাঁচা ডিমই মাথায় মাখেন। তবে তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখলে গুণ বৃদ্ধি হয়। এতে চুল ও মাথার ত্বক ময়েশ্চারাইজ়ড হয়।

৩. ডিম ও মেহন্দি: ২ চামচ মেহন্দির সঙ্গে অল্প জল মিশিয়ে দু’টি কাঁচা ডিমও ঢেলে নিন। তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন মেথি। মাথার ত্বক থেকে আগা পর্যন্ত মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। তার পর মৃদু শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। মাথার চুল থেকে ত্বকে পুষ্টির জোগান দেবে এই মাস্ক।

Advertisement
আরও পড়ুন