TMC Leader Arrest

অস্ত্র আইনে গ্রেফতার খেজুরির তৃণমূল প্রার্থী! স্থানীয়দের দাবি, এলাকায় যথেষ্ট প্রভাব ছিল ওই নেতার

রবিবার ওই তৃণমূল নেতাকে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। ওই মামলায় আরও কেউ যুক্ত কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৩:৪৫
TMC leader Rabin Chandra Mondal of Khejuri, East Midnapore, arrested under Arms Act

ধৃত তৃণমূল নেতা রবিনচন্দ্র মণ্ডল। —নিজস্ব চিত্র।

২০২৬ সালের বিধানসভায় খেজুরি থেকে তৃণমূলের টিকিট পেয়েছিলেন। তবে জিততে পারেননি। সেই তৃণমূল প্রার্থী রবিনচন্দ্র মণ্ডলকে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার করল ভগবানপুর থানার পুলিশ। সূত্রের খবর, ভগবানপুরের ব্লক সভাপতি রবিনের বিরুদ্ধে একটি পুরনো অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। তার জেরেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কলকাতার আনন্দপুর এলাকা থেকে রবিনকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ছাড়াও আরও কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় তৃণমূলের যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন রবিন।

রবিবার ওই তৃণমূল নেতাকে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। ওই মামলায় আরও কেউ যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ক্ষমতার পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নানা স্তরের নেতানেত্রীরা। আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ নয়ছয়, হিসাব বহির্ভূত আয়, সাধারণ মানুষকে হুমকি, মারধর— এ সবের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। কেউ কেউ অবশ্য ভোট-পরবর্তী বা পূর্ববর্তী হিংসায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন