Eye Make Up Removing Tips

সামান্যতম কাজল-আইলাইনার লেগে থাকলেও বিপদ, ঘষাঘষি নয়, কী ভাবে সহজেই তা উঠবে?

আঁখিকোণে কাজলের যে রেখা চোখকে মায়াবী করে তোলে, সেই কাজলই হতে পারে বিপজ্জনক। মেকআপ তোলার পরে সামান্যতম কাজল, আইলাইনার লেগে থাকলে তা থেকেই চোখের ক্ষতি হতে পারে। কী ভাবে চোখের কোণ থেকে তা পরিষ্কার করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:৪৭
How to remove Kajal, Eyeliner From Eye in a smooth way

কাজল তুলবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

কাজলকালো নয়ন রূপসজ্জার অঙ্গ। মেকআপ যতই হালকা হোক না কেন, আইলাইনারের নিখুঁত টান, কাজলের সুচারু ব্যবহারেই চোখ হয়ে ওঠে আবেদনময়। আইশাডো, আইলাইনার, কাজলের সঠিক মিশ্রণে চোখজোড়া হয়ে ওঠে আরও সুন্দর। কিন্তু বিপদ ঘনাতে পারে আঁখিপাতে সেই ঘনঘোর কাজল থেকে গেলে।

Advertisement

চিকিৎসকেরা বলেন, রূপটান করলেও, প্রসাধনী ত্বক থেকে তুলে ফেলা জরুরি। তারই অংশবিশেষ যদি থেকে যায়, তা থেকেই ক্ষতি হতে পারে ত্বকের। ঠিক সেই কারণে চোখের কোল, পাতা থেকে কাজল-আইলাইনার তুলে ফেলা জরুরি। কাজটি যতটা সহজ মনে হয়, ততটাও নয়। প্রসাধনীর জগতে বদল এসেছে। কাজল, আইলাইনার দীর্ঘস্থায়ী করতে তা তৈরিতেও ব্যবহার হচ্ছে নিত্যনতুন ফর্মুলা। কাজল যাতে ঘেঁটে না যায়, সেই জন্য তা এখন জল নিরোধীও।

কাজল তুলতে গেলে প্রাথমিক ভাবে তা উঠে যায় ঠিকই, কিন্তু চোখের কোণ, পাতা থেকে সম্পূর্ণ ভাবে তা তোলা যে সহজ নয়, যাঁরা কাজল নিয়মিত ব্যবহার করেন তা তাঁরা ভালই জানেন। বিশেষত কাজল যদি গাঢ় করে পরা হয়, কিছুতেই তা উঠতে চায় না। ঘষাঘষি করতে গেলেই চোখের চারপাশে যেন কালির পরত জমে যায়। তা ছাড়া, চোখের কোলে লেগে থাকা কাজলে ক্ষতি হতে পারে চোখেরও। তা হলে উপায়?

কাজল তোলার সহজ পন্থা

নারকেল তেল: নারকেল তেল ত্বকবান্ধব এবং মেকআপ তুলতেও সাহায্য করে। কিছুটা নারকেল তেল নিয়ে আঙুলের সাহায্যে চোখের পাতার উপরে বুলিয়ে দিন, খেয়াল রাখতে হবে, যেন চোখে না যায়। তুলো দিয়ে আলতো করে চোখের মেকআপ পরিষ্কার করে ফেলুন। নারকেল তল খুব সহজেই গাঢ় কাজলও তুলে দেবে।

মাইসেলার ওয়াটার: ত্বকের ধরন তৈলাক্ত হলে তেলের বদলে ব্যবহার করুন মাইসেলার ওয়াটার। তুলোয় দ্রবণ নিয়ে চোখের পাতা, কোণ, কোল পরিষ্কার করে নিন।

ইয়ারবাড: চোখের উপরের কাজল-আইলাইনার উঠে গেলেও চোখের কোণ, চোখের কোল— এই জায়গাগুলিতে একটু হলেও কাজল লেগে থাকে। অনেক সময় আইশ্যাডোও থেকে যায়। ইয়ারবাড দিয়ে আলতো করে এই অংশগুলি পরিষ্কার করে নিন। নারকেল তেলে সেটি ডুবিয়ে তার পরে পরিষ্কার করুন, সহজেই উঠে যাবে।

ফেসওয়াশ: কাজল তোলার পরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে চোখের উপর-নীচে যেটুকু কাজল, আইলাইনার, আইশ্যাডো লেগে থাকবে, ভাল ভাবে পরিষ্কার হয়ে যাবে।

ময়েশ্চারাইজ়ার: মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার মাখা জরুরি। ব্যবহার করতে পারেন চোখের চারপাশে লাগানোর ক্রিমও। চোখে পুরু করে কাজল পরে থাকলে ময়েশ্চারাইজ়ার মাখার পরেও ইয়ারবাড দিয়ে চোখের কোল পরিষ্কার করে নেওয়া জরুরি। সামান্যতম লেগে থাকা কাজলও এই ভাবে উঠে যাবে।

Advertisement
আরও পড়ুন