Makeup Removing Tips

প্রতিদিনই কাজের জন্য মেকআপ করতে হয়, ক্লিনজ়িং মিল্ক নয় প্রসাধনী তুলুন তেল দিয়েই

বাজারচলতি রিমুভারে রাসায়নিকের ব্যবহার হয়। মেকআপ তোলার পাশাপাশি তা ত্বকেরও ক্ষতি করতে পারে। বদলে ব্যবহার করুন তেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪
How to remove makeup naturally by oil

মেকআপ তুলুন তেল দিয়েই। ছবি: সংগৃহীত।

প্রসাধনী যাতে দীর্ঘ সময় ধরে মুখে থাকে, সেই জন্য বদল এসেছে ফর্মুলায়। এমন অনেক লিপস্টিক আছে যা দিনভর খাওয়াদাওয়া করলেও ওঠে না। আবার ফাউন্ডেশনও জলের ঝাপটায় তোলা যায় না। এমন মেকআপ তুলতে নিয়ম করে মেকআপ রিমুভার ব্যবহার করছেন?

Advertisement

বাজারচলতি রিমুভারে রাসায়নিকের ব্যবহার হয়। মেকআপ তোলার পাশাপাশি তা ত্বকেরও ক্ষতি করতে পারে। বদলে ব্যবহার করুন তেল।

নারকেল তেল: সবচেয়ে কম সময়ে মেকআপ তুলতে হলে নারকেল তেলের জুড়ি নেই। কয়েক ফোঁটা নারকেল তেল একটি কাপড়ে নিয়ে তা দিয়ে চোখ-মুখ পরিষ্কার করুন। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। জেল্লাও বাড়বে।

কাঠবাদামের তেল: ত্বকের ধরন খুব রুক্ষ হলে তেল দিয়ে মেকআপ তোলাই আদর্শ পন্থা। কাঠবাদামের তেল শধু প্রসাধনী তুলতে সাহায্য করে না, এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের বর্ম হিসাবে কাজ করে।

অলিভ অয়েল: মেকআপ তুলতে হাতের কাছে থাকা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এটিও ত্বকের জন্য ভাল। ক্ষতিকর রাসায়নিক থাকে না।

পন্থা: প্রথমেই যে অংশের মেকআপ তুলতে চান আঙুলের সাহায্য পছন্দের তেল লাগিয়ে তা আলতো করে রগড়ে নিন। তার পরে তুলোর সাহায্যে সেই অংশ মুছে নিলেও লিপস্টিক, ফাউন্ডেশন, আইলআইনার চট করে উঠে আসবে। বার দু’য়েক একই পন্থা অনুসরণ করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন