Kamal Hassan's beauty advice

হাসন পরিবারে একটিই তেল! খাওয়া থেকে ত্বক ও চুলে মাখার জন্য কমল ও শ্রুতি কিসের উপর নির্ভরশীল

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি জানান, তিনি তেল খাওয়ায় বিশ্বাসী। সারা গায়ে তেল মাখেন, চুলেও তেল মাখেন। যে তেল তিনি মাখেন, তার নির্দিষ্ট প্রস্তুতপ্রণালীও রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:২৫
কোন তেল খান কমল হাসন ও শ্রুতি হাসন?

কোন তেল খান কমল হাসন ও শ্রুতি হাসন? ছবি: সংগৃহীত।

অতীব শুষ্ক ত্বকের সমস্যায় ভুগতে হয় শ্রুতি হাসনকে। সারা দেহে এবং চুলে তাই চুপচুপে করে তেল মাখেন দক্ষিণী অভিনেত্রী। শুধু মাখেন না, খাবারেও একই তেলের প্রয়োজন পড়ে তাঁর। শুষ্ক ত্বকের সঙ্গে মোকাবিলা করার জন্য গায়ে তেলের একাধিক পরত থাকে শ্রুতির। আর তেলের প্রতি এই নির্ভরশীলতার নেপথ্যে রয়েছেন তাঁর বাবা, সুপারস্টার কমল হাসন।

Advertisement
কোন তেলের উপর নির্ভরশীল হাসন পরিবার?

কোন তেলের উপর নির্ভরশীল হাসন পরিবার? ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি জানান, তিনি তেল খাওয়ায় বিশ্বাসী। সারা গায়ে তেল মাখেন, চুলেও তেল মাখেন। যে তেল তিনি মাখেন, তার নির্দিষ্ট প্রস্তুতপ্রণালীও রয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘বিশেষ রেসিপি নেই। কিন্তু হ্যাঁ, তিলের তেল মাখি আমি। সঙ্গে নারকেল তেলও মিশিয়ে নিই। এই টোটকা আসলে আমার বাবার থেকে পাওয়া। তিনিই আমায় বলেছেন, আমাদের পরিবারের ত্বক ও চুলের সুস্বাস্থ্যের জন্য তিলের তেল খুব কার্যকরী।’’

হাসন পরিবারের সকলের জন্য তিলের তেল বেশ উপকারী। তাই তো ত্বকচর্চা ও কেশচর্চার জন্য সেই তেলের উপর ভরসা করেন কমল ও শ্রুতিও। তবে তিলের তেল একাধিক পরিবারের জন্যই কার্যকরী। তিলের বীজ থেকে প্রাপ্ত একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ভোজ্য তেল এটি। এই তেল রান্না এবং রূপচর্চায় বহুল ব্যবহৃত হয়। তিলের তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, বি কমপ্লেক্স এবং ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও কপারের মতো খনিজ উপাদান থাকে। মাথার ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখার জন্য এই তেলের অবদান রয়েছে। চুলের বৃদ্ধিতেও তিলের তেলের ভূমিকা রয়েছে। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য মাথার ত্বকের প্রদাহ কমিয়ে খুশকির সঙ্গে যুঝতে পারে তেলটি।

Advertisement
আরও পড়ুন