Right Time for Hair Wash

শ্যাম্পু করেন দিনের বেলায়, তা যদি রাতে করা হয়, কী হবে? সময় গুরুত্বপূর্ণ কেন?

এত দিন দিনেই শ্যাম্পু করেছেন। সময় এবং অভ্যাস পাল্টে রাতে শ্যাম্পু করলে বাড়তি কী লাভ হতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৪
রাতে শ্যাম্পু করলে কী সুবিধা হবে?

রাতে শ্যাম্পু করলে কী সুবিধা হবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

সকালে উঠে কী কী করতে হবে, সেই তালিকায় জুড়ে যায় শ্যাম্পু করাও। কারণ, তার জন্য দৈনন্দিন স্নানের বরাদ্দ সময় কিছুটা বাড়বে। অনেকেই দিনের শেষে অফিস বা কাজ থেকে বাড়ি ফিরে গা ধুলে বা স্নান করলেও শ্যাম্পু করার জন্য দিনের বেলাকেই বেছে নেন। কিন্তু সময় যদি পাল্টে দেওয়া যায়, দিনের শ্যাম্পু রাতে বাড়ি ফিরে করা হয়, তাতে কি বাড়তি লাভ হবে?

Advertisement

চুল শুকোনোর সময়: ছুটির দিন ছাড়া সকাল মানেই তাড়াহুড়ো। তখন শ্যাম্পু করতে গেলে যেমন চুলে মাসাজ করার সময় কমে যায়, তেমনই কোনও রকমে চুল ধুয়ে তা শুকনোর তাড়া থাকে। স্নান করা ভিজে চুলে বাইরে বেরোতে হলে সেই চুল বাঁধতে হবে। আর ভিজে চুল বাঁধা স্বাস্থ্যকর নয়। অন্য দিকে, চুল দ্রুত শুকোতে ড্রায়ারের সাহায্য নেন অনেকে। গরম হাওয়ায় চুল শুকোলে, চুলের ক্ষতি হতে পারে। অথচ রাতে শ্যাম্পু করলে তা যেমন সময় নিয়ে করা যায়, তেমনই চুল শুকিয়ে নেওয়ার তাড়া থাকে না।

মাথার ত্বকের ময়লা: দিনভর বাইরে ঘোরাঘুরির ফলে যেমন গায়ে-মুখে ধুলো লাগে, তেমনই মাথার ত্বকেও ময়লা জমে। রাতে বাড়ি ফিরে গা-হাত-পা ধোয়ার কারণই হল ধুলো-ময়লা পরিষ্কার করা। পরিচ্ছন্নতার জন্য তা জরুরি। মাথার ত্বকে জমে থাকা ময়লা চুলের জন্য একেবারেই ভাল নয়। তা ছাড়া এর সঙ্গে ঘাম জমলে চুলের জন্য তা ক্ষতিকর হয় ওঠে। রাতেই শ্যাম্পু করলে সেই সমস্যা থাকে না।

চুল নরম থাকে: শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার জরুরি। শ্যাম্পু করা চুল সকালে মসৃণ এবং নরম থাকে। সুন্দর করে কেশসজ্জাও করা যায়।

শ্যাম্পু করার নিয়মকানুন

· শ্যাম্পু করার সময় আঙুল দিয়ে মাথার ত্বকে ২-৩ মিনিট মাসাজ করুন। স্ক্যাল্প মাসাজারের সাহায্য নিতে পারেন।

· রাতে শ্যাম্পু করুন শোয়ার অন্তত ২-৩ ঘণ্টা আগে। ঈষদুষ্ণ জলে চুল ধুতে হবে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে।

· শোয়ার আগে চুল যেন পুরোপুরি শুকিয়ে যায়। জট পড়ার ভয় এড়াতে খোলা চুলে না শুয়ে আলগা বিনুনি করতে পারেন বা ক্লিপ দিয়ে বড় চুল মাথার উপর পেঁচিয়ে আটকে রাখতে পারেন।

· বালিশে সাটিন বা সিল্কের কভার রাখুন। এতে চুলে ঘষা কম লাগে বলে চুল কম ঝরে।

Advertisement
আরও পড়ুন