Hair Care Tips

হেঁশেলের মশলার গুণেই চুল হবে লম্বা ও সুন্দর, কেশচর্চায় মা-ঠাকুরমাদের কিছু টোটকা রইল

চুল লম্বা হবে আবার জেল্লাদারও। দামি প্রসাধনীর বদলে মা-ঠাকুরমাদের টোটকায় বানিয়ে ফেলুন কিছু হেয়ার মাস্ক। হেঁশেলের সামান্য কিছু উপকরণেই চুলের স্বাস্থ্য ফিরবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৭:০০
Transform Your Hair with Kitchen Ingredients

মা-ঠাকুরমাদের টোটকায় হেঁশেলের কিছু মশলার গুণেই চুলের পুষ্টি ও বৃদ্ধি হবে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

একঢাল ঘন কেশ যেমন সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনই পাতলা হয়ে যাওয়া চুল বা টাক বদলে দেয় মুখের ছবিটাই। সে কারণেই চুল উঠতে শুরু করলে ঘুম উড়ে যায় অনেকেরই। চুলের স্বাস্থ্য বজায় রাখতে কেবল দামি প্রসাধনীতে কাজ হবে না। বরং ঘরোয়া টোটকাই কাজে আসবে বেশি। হেঁশেলের সামান্য কিছু উপকরণেই চুলের যত্ন নিতে পারেন। কী ভাবে ব্যবহার করতে হবে, সে পদ্ধতি জেনে নিন।

Advertisement

ডিমের প্যাক

ডিমের কুসুম, দই এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল পড়া কমাতে এই প্যাক কার্যকরী হতে পারে।

তুলসী-নিমের হেয়ার প্যাক

এক মুঠো টাটকা নিমপাতা, এক মুঠো তুলসীপাতা, ৩ চামচ নারকেল তেল, ১ চামচ অ্যালো ভেরা জেল এবং কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই হেয়ার প্যাক মাথায় মেখে আধঘণ্টার মতো রেখে ধুয়ে নিতে হবে। এটি যেমন চুল পড়া বন্ধ করবে, তেমনই অকালে চুল পেকে যাওয়ার সমস্যাও দূর করবে।

আমলকি ও লেবুর রসের টনিক

ভিটামিন সি চুলে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে। ২ চামচ আমলকির রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মেশান। এটি মাথার তালুতে মালিশ করলে চুলের গোড়া শক্ত হয় এবং জেল্লা বাড়ে।

চা পাতা ও লবঙ্গের জল

চুল খুব রুক্ষ এবং চুল পড়ার সমস্যা বেশি হলে এই প্যাক ব্যবহার করতে পারেন। প্রথমে একটি পাত্রে জল দিয়ে এক চামচ চা-পাতা ও ৪-৫টি লবঙ্গ ফুটিয়ে লিকার তৈরি করুন। ঠান্ডা হলে শ্যাম্পু করার পর চুল ধোয়ার জন্য এই জল ব্যবহার করুন। চুলের ঘনত্ব বৃদ্ধিতেও সাহায্য করবে এই প্যাক।

Advertisement
আরও পড়ুন