3 Delicious Bread

রুটির বদলে ভাত নয়, পাতে থাক দক্ষিণ ভারতীয় সুস্বাদু তিন খাবার, তালিকায় রাখবেন কী

রুটির পরিবর্তে ভাত নয়, পাতে রাখতে পারেন রুটিরই সমতুল্য তিন খাবার। টিফিনেও নিয়ে যাওয়া যাবে, এমন কী কী রাখবেন তালিকায়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:১০

রুটি ভারতের যে কোনও প্রান্তেই প্রধান খাবারের তালিকায় জায়গা পায়। কেউ যদি রুটি খেতে না চান, বদলে বেছে নিতে বলা হয় ভাত। তবে রুটির পরিবর্তে ভাত নয়, পাতে রাখতে পারেন রুটিরই সমতুল্য তিন খাবার। টিফিনেও নিয়ে যাওয়া যাবে, এমন কী কী রাখবেন তালিকায়?

Advertisement

আপ্পাম

রুটির বদলে খেতে পারেন চালের তৈরি আপ্পাম।

রুটির বদলে খেতে পারেন চালের তৈরি আপ্পাম। ছবি:সংগৃহীত।

পাতলা, মুচমুচে আপ্পাম স্বাস্থ্যকর। রুটির বদলে কেরলের এই জনপ্রিয় খাবারটিও খেতে পারেন। চাল দিয়ে তা তৈরি হয়। চাল ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখা চাল বেটে নিন। এক মুঠো চিঁড়ে ভিজিয়ে রেখে বেটে নিন বা মিক্সারে ঘুরিয়ে নিন। স্বাদমতো নুন এবং চিনি দিয়ে মিশ্রণটি ফেটিয়ে নিন। বাড়ির কোনও উষ্ণ স্থানে ঢাকা দিয়ে সেটি ৮-১০ ঘণ্টা রেখে দিন মজিয়ে নেওয়ার জন্য। মিশ্রণটি ফেঁপে উঠবে। আবার সেটি ফেটিয়ে পরিমাণমতো জল দিন। মিশ্রণটি একটু পাতলা ধরনের হবে। ছোট লোহার কড়াইয়ে তেল ব্রাশ করে নিন। মিশ্রণটি হাতার সাহায্যে ঢেলে কড়াইটি নাড়িয়ে, মিশ্রণটি যতটা সম্ভব পাতলা করে চারিয়ে দিন। আঁচ কমিয়ে রান্না করতে হবে। আপ্পাম কিছুটা কড়াইয়ের আকার নেবে। নীচের অংশ হয়ে গেলে, খুন্তি দিয়ে একটু নাড়লেই সেটি উঠে আসবে।

আডই

আডই কেউ বানান চিলার মতো, কেউ দোসার মতো পাতলা।

আডই কেউ বানান চিলার মতো, কেউ দোসার মতো পাতলা। ছবি:সংগৃহীত।

দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার। আধ কাপ অড়হর ডাল, ১/৪ কাপ মুসুর ডাল, আধ কাপ সবুজ মুগ ডাল, ১/৪ কাপ ছোলার ডাল, ১/৪ কাপ আতপ চাল, এক ইঞ্চি আদা, কয়েকটি কারিপাতা, স্বাদমতো নুন, লাল লঙ্কা লাগবে রান্নাটি করতে। চাল, ডাল রাতভর ভিজিয়ে মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। যোগ করতে হবে নুন, লঙ্কা, আদাও। মিহি হবে মিশ্রণটি। কড়াইয়ে তেল ব্রাশ করে এক হাতা মিশ্রণ যতটা সম্ভব পাতলা করে দিন। যত পাতলা হবে, ততই সেটি মুচমুচে হবে।

মালাবার পরোটা

মালাবার পরোটাও কম স্বাদু নয়।

মালাবার পরোটাও কম স্বাদু নয়। ছবি:সংগৃহীত।

মালাবার পরোটা থাকতে পারে রুটির পরিবর্ত হিসাবে। আড়াই কাপ ময়দায় ২ টেবিল চামচ ঘি, ১টি ডিম, স্বাদমতো নুন এবং দুধ মিশিয়ে নরম করে মাখতে হবে। ময়দা মাখার পরে সুতির কাপড় ঢাকা দিয়ে তা আধঘণ্টা রেখে দিন। প্রথমে গোল পরোটা বেলে সেটি আড়াআড়ি ভাঁজ করে নিন। কিছুটা লাচ্ছা পরোটার কায়দায় লেচি ভাঁজ করে নিন। তার পরে আবার সেটি গোল করে বেলুন। তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মালাবার পরোটা।

Advertisement
আরও পড়ুন