Biryani Masala Making Tips

সুস্বাদু, ভুরভুরে সুগন্ধ! বিরিয়ানির মশলা যদি ঘরেই বানিয়ে নেন, পদটি হবে সহজে, কী কী লাগবে তার জন্য

কেনা মশলায় সংরক্ষণকারী রাসায়নিক থাকে। কিন্তু ঘরে বানানো বিরিয়ানির মশলায় যেমন বিশুদ্ধ স্বাদ পাওয়া যাবে, তেমনই স্বাস্থ্যকর হবে সেটি। রন্ধনশিল্পী রণবীর ব্রার তাই বিরিয়ানির মশলা বানিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:১৪
বিরিয়ানি রাঁধার মশলা।

বিরিয়ানি রাঁধার মশলা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

নিরামিষাশী থেকে ডিম-মাংসপ্রেমী, বিরিয়ানি সকলের জন্য। স্তরে স্তরে বানানো ভাত, মাংস, আলু, ডিমের এই পদের গন্ধেই মন ভাল হয়ে যায় কত কোটি মানুষের! তবে প্রায়শই দোকানের বিরিয়ানি খেলে পেটে সয় না অনেকের। তাই ঘরে বানিয়ে নিতে পারলেই সবচেয়ে শান্তি। রন্ধনশিল্পী রণবীর ব্রার তাই বিরিয়ানির মশলা বানিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন। খাটনি বেশি নয়। বাজারজাত মশলায় সংরক্ষণকারী রাসায়নিক থাকে। কিন্তু ঘরে বানানো মশলায় যেমন বিশুদ্ধ স্বাদ পাওয়া যাবে, তেমনই স্বাস্থ্যকর হবে সেটি। শিখে নিতে পারেন সহজ কয়েকটি ধাপ।

Advertisement
বিরিয়ানির মশলা বানিয়ে রাখলে সহজে রান্না হয়ে যাবে।

বিরিয়ানির মশলা বানিয়ে রাখলে সহজে রান্না হয়ে যাবে। ছবি: সংগৃহীত

কী ভাবে বিরিয়ানির মশলা বানাবেন বাড়িতেই?

উপকরণ

১০ গ্রাম গোটা ধনে

৫ গ্রাম গোটা জিরে

১৫ গ্রাম গোলমরিচের দানা

২ গ্রাম জয়িত্রি

২ গ্রাম সবুজ এলাচ

২ টুকরো কালো এলাচ

১ গ্রাম লবঙ্গ

১ গ্রাম দারচিনি

৪-৬টি তেজপাতা

স্বাদমতো নুন

প্রণালী

শুকনো খোলায় প্রথমে ধনের দানাগুলি ভেজে নিন। সেই পাত্রেই একে একে জিরে, সবুজ ও কালো এলাচ, গোলমরিচ, জয়িত্রিও শুকনো খোলায় ভেজে রাখুন। সমস্ত মশলা ঠান্ডা করে ব্লেন্ডারে মিশিয়ে মিহি গুঁড়ো করে নিন। স্বাদ বৃদ্ধি করতে হলে এই গুঁড়োর মধ্যে শুকনো গোলাপের পাপড়িও যোগ করা যায়। এই কয়েক ধাপেই প্রস্তুত হয়ে যাবে সংরক্ষণকারী রাসায়নিকহীন বিরিয়ানি মশলা।

Advertisement
আরও পড়ুন