Transgender Athletes

মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় রূপান্তরকামীদের অংশগ্রহণ নিষিদ্ধ! মার্কিন সুপ্রিম কোর্টে বহাল নিষেধাজ্ঞা

এই রায়ের ফলে আইডোহো বা ওয়েস্ট ভার্জিনিয়ার মতো প্রদেশগুলিতে ওই নিষেধাজ্ঞা কার্যকরে বাধা রইল না। অর্থাৎ, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ক্রীড়াবিদদের জন্মগত লিঙ্গ বিচার করে অনুমতি দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২১:১৯
US Supreme Court upholds bans on transgender athletes in women sports

ক্রীড়া প্রতিযোগিতায় রূপান্তরকামীদের অংশগ্রহণ নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়। ছবি: সংগৃহীত।

মেয়েদের যে কোনও ধরনে ক্রীড়া প্রতিযোগিতায় রূপান্তকামী ক্রীড়াবিদদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে আইডাহো বা ওয়েস্ট ভার্জিনিয়ার মতো প্রদেশগুলিতে ওই নিষেধাজ্ঞা কার্যকরে বাধা রইল না। অর্থাৎ, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ক্রীড়াবিদদের জন্মগত লিঙ্গ বিচার করে অনুমতি দেওয়া হবে।

Advertisement

খেলাধুলোয় ‘ঐতিহ্য’ বজায় রাখতে মেয়েদের খেলায় রূপান্তকামীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ডোনাল্ড ট্রাম্প সরকার। গত এক বছরের বেশি সময় ধরে ট্রাম্পের সেই সিদ্ধান্ত নিয়ে মতানৈক্য দেখা গিয়েছে আমেরিকায়। যদিও এই মামলাটির সূত্রপাত আইডাহো স্টেটে। ২০২০ সালে সেই প্রদেশে চালু হয় ‘ফেয়ারনেস ইন উইমেন্স স্পোর্টস অ্যাক্ট’। সেই আইনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইডোহো বিশ্ববিদ্যালয়ের এক রূপান্তকামী ক্রীড়াবিদ। পরে ভার্জিনিয়া প্রদেশের একটি আইন নিয়েও আপত্তি ওঠে।

২০২১ সালের একটি আইনের প্রেক্ষিতে ওয়েস্ট ভার্জিনিয়া প্রদেশে মামলাটি করেছিলেন এক রূপান্তকামী। আবেদনে তিনি জানিয়েছিলেন, ওই আইনের ভিত্তিতে তাঁর স্কুলে মেয়েদের দৌড় প্রতিযোগিতায় তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, যে সব মেয়ে চিকিৎসা করে রূপান্তরকামী হন, তাঁরা ক্রীড়াক্ষেত্রে কোনও অন্যায্য সুবিধা পেতে পারেন না। এই সব আইন যতটা না প্রমাণের ভিত্তিতে তৈরি, তার থেকেও বেশি প্রাধান্য পায় রাজনীতি। সেই কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পরে এই সব নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে মামলা করেন রূপান্তকামী শিক্ষার্থীরা। তাঁদের যুক্তি, এই নিষেধাজ্ঞাগুলি মার্কিন সংবিধানের সম-সুরক্ষা নিশ্চয়তা লঙ্ঘন করে। শুধু তা-ই নয়, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সংক্রান্ত আইনেরও পরিপন্থী। তবে ছয় বিচারপতির বেঞ্চ নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে রায় দেয়। ফলে শুধু আইডোহো বা ওয়েস্ট ভার্জিনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে তেমন নয়, অন্য প্রদেশগুলিতে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Advertisement
আরও পড়ুন