CBSE Supplementary Exam

সিবিএসই দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন কারা? আবেদন প্রক্রিয়া শুরু করল বোর্ড

কোনও জরিমানা ছাড়া অনলাইনে আবেদনপত্র বা লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) জমা দেওয়ার প্রক্রিয়াটি ৮ জুলাই পর্যন্ত চলবে। ওই দিনের মধ্যেই পরীক্ষায় বসার জন্য নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২২:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শুরু হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি বা কম্পার্টমেন্টাল পরীক্ষার আবেদন প্রক্রিয়া। সিবিএসই-র তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, স্কুলগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও জরিমানা ছাড়া অনলাইনে আবেদনপত্র বা লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) জমা দেওয়ার প্রক্রিয়াটি ৮ জুলাই পর্যন্ত চলবে। ওই দিনের মধ্যেই পরীক্ষায় বসার জন্য নির্ধারিত আবেদনমূল্যও জমা দিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে ২৮ জুলাই।

কারা দিতে পারবেন পরীক্ষা?

১) যে সব শিক্ষার্থী ২০২৬ সালের মূল বোর্ড পরীক্ষা প্রথমবার দিয়েছিলেন এবং ফলাফলে কোনও একটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন বা ‘কম্পার্টমেন্টাল’ পেয়েছেন।

২) মূল পরীক্ষায় ছ’টি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে উত্তীর্ণ হয়ে সামগ্রিক ভাবে পাশ করে গিয়েছেন, অথচ একটি বিষয় অনুত্তীর্ণ হয়েছেন, সেই সব পড়ুয়া নিজের নম্বর বৃদ্ধির জন্য পরীক্ষা দিতে পারবেন।

৩) এ ছাড়া, যে সব শিক্ষার্থী ২০২৬-এর মূল পরীক্ষায় পাস করেছেন, কিন্তু যে কোনও একটি বিষয়ে নিজের নম্বর বৃদ্ধি করতে ইচ্ছুক, তাঁরা ‘ইমপ্রুভমেন্ট অফ পারফরম্যান্স’ বিভাগে পরীক্ষা দিতে পারবেন।

প্রতিটি বিষয়ের জন্য ৩২০ টাকা আবেদনমূল্য নির্ধারিত করেছে সিবিএসই। নেপালের সিবিএসই অনুমোদিত স্কুলগুলির ক্ষেত্রে প্রতি বিষয় ১,১০০ টাকা এবং অন্যান্য বাইরের দেশের স্কুলের ক্ষেত্রে বিষয় প্রতি ২,২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। দ্বাদশ শ্রেণির দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য জমা দিতে হবে না।

শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না। তাঁদের নিজস্ব স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ তাঁদের নির্দিষ্ট ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সিবিএসই-র ‘পরীক্ষা সঙ্গম’ লিঙ্কের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। যদি কোনও অনুত্তীর্ণ শিক্ষার্থী স্কুলের সঙ্গে যোগাযোগ না করেন, বা স্কুলের তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করা না যায়, তা হলেও ‘কম্পার্টমেন্টাল’ তালিকায় থাকা শিক্ষার্থীদের নাম স্কুলকে জমা দিতে বলা হয়েছে। কোনও শিক্ষার্থী যাতে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত না হন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিএসই।

Advertisement
আরও পড়ুন