Holi Special

রং খেলার পর তা তুলতে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়? টোটকা জানলেই নিমেষে হবে কামাল

‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:৫৯
রং উঠবে নিমেষেই।

রং উঠবে নিমেষেই। ছবি: সংগৃহীত।

দোলের দিন রং মেখে ভূত না হলে তো মজাই মাটি। দোল খেলার মজাটা ক্ষণিকের, কিন্তু তার পর হাতে-মুখে লেগে থাকা অবাধ্য রং তোলা বড়ই ঝক্কির কাজ! ছোবড়া রগড়াতে রগড়াতে ছাল-চামড়ার দফারফা। সঙ্গে উপরি পাওনা বেশ কয়েক ঘণ্টার জ্বালাভাব। কলেজে, অফিসে তো বটেই, যে কোনও অনুষ্ঠানে যাওয়াই তখন মুশকিল। কিন্তু ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান।

Advertisement

১) দোল খেলার আগে ত্বকে নারকেল তেল মাখার কথা সবারই জানা। তবে দোলের রং তোলার ক্ষেত্রেও এই নারকেল তেলের উপরেই ভরসা রাখতে হবে। সারা গায়ে, হাতে, মুখে ভাল করে নারকেল তেল মেখে নিতে হবে প্রথমে।

২) নারকেল তেল মাখার পর একটা ভেজা টিস্যু নিয়ে ভাল করে মুছে নিন। এ বার একটা ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ আর হাত-পা ঘষে নিন। জল দিয়ে পরিষ্কার করলেই দেখবেন অনেকখানি রঙের পরত উঠে গিয়েছে।

৩) এ বার তোয়ালে দিয়ে গা আর মুখ মুছে নিন। তার পর বানিয়ে নিন দই, বেসন, হলুদগুঁড়ো আর মধুর ফেসপ্যাক। সারা মুখে, হাতে-পায়ে ভাল করে মেখে নিয়ে মিনিট পনেরো শুকিয়ে নিন। এ বার ফেসপ্যাকের পরত শুকিয়ে গেলে ভাল করে স্ক্রাব করুন। দেখবেন রঙের পরত উঠতে শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন