FIFA World Cup 2026

বিশ্বকাপের মাঝে বিয়ের সানাই! এ বছরই জর্জিনাকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডো? দিন চূড়ান্ত, অনুষ্ঠানের পরিকল্পনাও নাকি সারা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মোট পাঁচ সন্তান। তাদের দু’জনের মা জর্জিনা রদ্রিগেজ়। রোনাল্ডো-জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ জন। তাঁদের সুখের সংসার সম্ভবত এ বার পূর্ণতা পেতে চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৪০
Picture of Football

(বাঁ দিকে) জর্জিনা রদ্রিগেজ় এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে)। ছবি: এক্স।

বিশ্বকাপ মিটলেই সম্ভবত দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকেন রোনাল্ডো এবং জর্জিনা। ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। তাঁদের দুই সন্তানও রয়েছে। স্বাভাবিক ভাবেই তাঁদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে কৌতুহল ছিল ভক্তদের মধ্যে।

Advertisement

রোনাল্ডোর মোট পাঁচ সন্তান। তাদের দু’জনের মা জর্জিনা। রোনাল্ডো-জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ জন। তাঁদের সুখের সংসার সম্ভবত এ বার পূর্ণতা পেতে চলেছে। আগামী সেপ্টেম্বরে তাঁদের চার হাত সরকারি ভাবে এক হতে পারে। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে পারেন সিআর সেভেন এবং জর্জিনা।

স্পেনের পত্রিকা ‘হোলা’র প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও তাঁরা নিজেরা এ ব্যাপারে কিছু জানাননি। গত বছর অগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনাল্ডো। সমাজমাধ্যমে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা। রোনাল্ডোর উপহার দেওয়া বহুমূল্য হীরের আংটির ছবিও ভাল করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনাল্ডো মজা করে বলেছিলেন, ‘‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’’

বিশ্বকাপের মাঝে স্পেনের পত্রিকাটির প্রতিবেদন নিয়ে মুখ না খুললেও প্রতিবাদও করেননি রোনাল্ডো বা জর্জিনা। তাতে মনে করা হচ্ছে, প্রতিবেদনের দাবি সম্পূর্ণ অসার নয়। ফুটবলজীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসা ৪১ বছরের পর্তুগিজ তারকা হয়তো এ বার সত্যিই বিয়ে করবেন। ‘হোলা’র প্রতিবেদন নতুন উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।

Advertisement
আরও পড়ুন