Flower for February

সারা বছর রঙিন ফুলে ভরিয়ে রাখতে চান ছাদ বা বাগান? ফেব্রুয়ারিতেই বীজ বা চারা রোপন করুন

ই সময়ে রোদ খুব চড়া হয় না। আবার খুব বেশি রুক্ষতাও থাকে না বাতাসে। যে সমস্ত গাছ সারা বছর ফুল দেয়, তেমন কিছু গাছ এই সময়ে রোপন করা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

ছবি : সংগৃহীত।

বসন্ত দুয়ারে আসন্ন। এই সময় এ রাজ্যে এক অদ্ভুত মনোরম আবহাওয়া থাকে। এই সময়টা গাছ রোপন করার জন্য আদর্শ। কারণ এই সময়ে রোদ খুব চড়া হয় না। আবার খুব বেশি রুক্ষতাও থাকে না বাতাসে। যে সমস্ত গাছ সারা বছর ফুল দেয়, তেমন কিছু গাছ এই সময়ে রোপন করা যেতে পারে।

Advertisement

জবা

এখন নানা রঙের জবা পাওয়া যায়। এই সময় জবা গাছ পুঁতলে গ্রীষ্মকাল থেকেই ফুল পেতে শুরু করবেন। তবে জবা গাছের প্রচুর রোদ এবং নিয়মিত সারের প্রয়োজন।

গন্ধরাজ

টবে এবং বাগান উভয় জায়গাতেই বসানো যেতে পারে। সুগন্ধী এই ফুল বসন্ত থেকে শরৎ পর্যন্ত প্রচুর ফুল দেয়। কিছুটা আর্দ্র মাটি ও সকালের রোদ পছন্দ করে।

অ্যালামাণ্ডা

হলুদ বা বেগুনি রঙের এই ফুল লতানোও হতে পারে। আবার টবে লাগালে ভরাট হয়ে ফলে। এই ধরনের চারা বসালে ছাদে রাখুন। কারণ, এদের কড়া রোদ প্রয়োজন।

বেল

ফেব্রুয়ারির শেষে বেল ফুলের গাছের ছাঁটাই বা প্রুনিং করার উপযুক্ত সময়। এই সময়ে নতুন চারা লাগালেও গরমকাল জুড়েই সুগন্ধি ফুল পাবেন।

অপরাজিতা

নীল বা সাদা অপরাজিতা লতা খুব দ্রুত বাড়ে। এর বীজ এখন পুঁতলে কয়েক মাসের মধ্যেই ফুল আসা শুরু হবে।

করবী

প্রতিকূল আবহাওয়াতেও সুন্দর বাড়ে করবী। বাগানে, পাঁচিলের চারপাশে বা ছাদে বড় টবে এই গাছ বসাতে পারেন। উজ্জ্বল রঙের ফুল সারা বছর ভরে থাকবে গাছে।

কাঞ্চন

যদি বাগানে একটু বড় গাছ লাগাতে চান, তবে কাঞ্চন চারা লাগানোরও এটাই সেরা সময়।

Advertisement
আরও পড়ুন