Gardening Tips

রঙিন জিনিয়ার সঙ্গে আর কোন ফুলের গাছ রাখলে বাগান হবে আরও সুন্দর? জেনে রাখুন

গ্রীষ্মের বাগানে কোন ফুল রাখবেন তা নিয়ে ভাবছেন? রঙিন জিনিয়ার সঙ্গে রাখুন আরও কিছু ফুলের গাছ। যে গাছের পাতা এবং ফুলের বাহার বাগানে অন্য সৌন্দর্য জুড়বে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:৩৭
Companion plants to grow with zinnia for lovely garden look

গ্রীষ্মেও বাগান ভরুক ফুলে! ছবি: সংগৃহীত।

সাদা, লাল, নীল রঙের জিনিয়া বাগানে ফুটে থাকলে চারদিক রঙিন হয়ে ওঠে। তবে শুধু জিনিয়া নয়, এই গাছের সঙ্গে আর কোন ফুলের গাছ রাখলে বাগান দেখাবে সুন্দর।

Advertisement

সালভিয়া: লাল, নীল রঙের সালভিয়াও দেখতে খুব সুন্দর। এই গাছও পরাগ সংযোগের জন্য পাখি, প্রজাপতি, পতঙ্গদের আকৃষ্ট করে।জিনিয়ার পাশাপাশি সালভিয়া গাছটির বেড়ে ওঠার জন্যও পূর্ণ সূর্যালোকের প্রয়োজন। গাছের জন্য দরকার উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। টবে বসান বা বাগানে, মাটিতে যেন জল না বসে তা দেখতে হবে।

পিওনি: পিওনিও গ্রীষ্মের ফুল।রঙিন থোকা থোকা ফুল ফুটলে জিনিয়ার সঙ্গে মানাবে ভাল। পিওনি গাছও অল্প যত্নেই বেড়ে ওঠে। জিনিয়া যেখানে ফুটছে, সেখান থেকে একটু ফাঁক দিয়ে পিওনি বসিয়ে নিন। এই গাছ বেড়ে ওঠার জন্য ৬ ঘণ্টা সূর্যালোকের প্রয়োজন।

নয়নতারা: অল্প পরিচর্যাতেই বেড়ে ওঠে নয়নতারা গাছ। জিনিয়া, পিওনি, সালভিয়ার সঙ্গে লাগাতে পারেন নয়নতারাও। গ্রীষ্মের বাগিচা নয়নতারায় ভরে থাকলে দেখতে বেশ সুন্দর লাগবে।তা ছাড়া, এই গাছে চট করে পোকামাকড়ও হয় না। ফলে এই গাছও বাগানে রাখতে পারেন।

জিনিয়া, পিওনি, সালভিয়া, নয়নতারা একসঙ্গে ফুটে থাকলে বাগান রঙিন হয়ে উঠবে। গরম পড়ার আগেই বসিয়ে ফেলুন চারা।

Advertisement
আরও পড়ুন