Natural Cooling Tips

এসির বিল বাড়ছে হুড়মুড়িয়ে! উত্তপ্ত ঘর ঠান্ডা করতে ভরসা করতে পারেন সাবেকি পন্থায়, রয়েছে আরও গুণ

সঠিক পরিকল্পনায় তৈরি একট বাগান শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং কংক্রিটের উত্তপ্ত ছাদকে প্রাকৃতিক শীতল আবরণে ঢেকে দেয়। ফলে ঘর তুলনামূলক ঠান্ডা থাকে ও বিদ্যুতের ব্যবহার কমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২১:০১
How to keep your home cool in a natural way

বাড়ি ঠান্ডা রাখতে কোন পদ্ধতি অবলম্বন করবেন? ছবি: সংগৃহীত।

গরমের তীব্রতা প্রতি বছরই যেন নতুন রেকর্ড গড়ছে। এমন পরিস্থিতিতে ঘর ঠান্ডা রাখতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে বিদ্যুতের বিল। তাই অনেকেই এখন ফিরে তাকাচ্ছেন একটি পুরনো অথচ কার্যকর উপায়ের দিকে— ছাদের বাগান। শুধু সৌন্দর্যবৃদ্ধির জন্য নয়, সঠিক পরিকল্পনায় তৈরি ছাদের বাগান বাড়ির তাপমাত্রা কমিয়ে দিতে পারে।

Advertisement

ছাদে গাছ বসানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গাছের বিন্যাস। দু'-চারটি টব ছড়িয়ে ছিটিয়ে রাখলেই হবে না। ছাদের যতটা সম্ভব অংশ সবুজে ঢেকে দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ, খোলা কংক্রিট সরাসরি সূর্যের তাপ শোষণ করে। সেই তাপই পরে ঘরের ভিতরে প্রবেশ করে। টবগুলিকে কাছাকাছি রেখে বা সারিবদ্ধ ভাবে সাজালে একটি সবুজ আবরণ তৈরি হয়, যা তাপ শোষণ কমাতে সাহায্য করে।

গাছ শুধু ছায়াই দেয় না। মাটি ও গাছের চারপাশে থাকা আর্দ্রতা ধীরে ধীরে বায়ুতে মিশতে থাকে, ফলে আশপাশের পরিবেশ তুলনামূলক আরামদায়ক হয়। তার থেকেও বড় কথা, ঘন সবুজ আবরণ ছাদের উপর সরাসরি রোদ পড়তে বাধা দেয়। ফলে সারা দিন ধরে কংক্রিটের মধ্যে যে তাপ জমে থাকে, তার পরিমাণ কমে যায়।

গরম প্রতিরোধে সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় লতানে গাছ। মাচা তৈরি করে অপরাজিতা, মালতী, মাধবীলতা বা অন্যান্য ঘন পাতার লতা ছড়িয়ে দিলে ছাদের একটি বড় অংশ ছায়ার মধ্যে থাকে। অনেকেই ছাদের উপর সবুজ ছাউনি তৈরি করেন, যা প্রাকৃতিক ছাতার মতো কাজ করে। একই সঙ্গে তেমন গাছ বেছে নিতে হবে, যা নিজের বৃদ্ধির জন্য তাপ শোষণ করে। ছাদে সব্জির চাষও করা যেতে পারে। ছাদে বাগান করলে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা রাখতে হবে এবং ছাদকে জলনিরোধী করা প্রয়োজন।ছাদে বাগান করলে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা রাখতে হবে এবং ছাদকে জলনিরোধী করা প্রয়োজন।

শুধু সৌন্দর্যবৃদ্ধির জন্য নয়, সঠিক পরিকল্পনায় তৈরি ছাদের বাগান বাড়ির তাপমাত্রা কমিয়ে দিতে পারে।

শুধু সৌন্দর্যবৃদ্ধির জন্য নয়, সঠিক পরিকল্পনায় তৈরি ছাদের বাগান বাড়ির তাপমাত্রা কমিয়ে দিতে পারে। ছবি: সংগৃহীত।

টবের বদলে বড় গ্রো-ব্যাগ বা উঁচু বেড ব্যবহার করলে মাটির পরিমাণ বেশি থাকে। মাটি নিজেই তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যাঁদের পর্যাপ্ত জায়গা রয়েছে, তাঁরা ছাদের একটি অংশে সরাসরি মাটির স্তর তৈরি করে বাগান করতে পারেন। এতে ফল আরও ভাল পাওয়া যায়।

সঠিক পরিকল্পনায় তৈরি একটি ছাদের বাগান শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং কংক্রিটের উত্তপ্ত ছাদকে প্রাকৃতিক শীতল আবরণে ঢেকে দেয়। ফলে ঘর তুলনামূলক ঠান্ডা থাকে, বিদ্যুতের ব্যবহার কমে এবং শহরের মাঝেও তৈরি হয় এক টুকরো সবুজ স্বস্তির ঠিকানা।

Advertisement
আরও পড়ুন