Jackie Shroff's Home Decor

সমুদ্রের হাওয়া খেতে খেতে স্নান! মস্ত বারান্দা থেকে এমএফ হুসেনের শিল্প, জ্যাকির ঘরের অন্দরসজ্জা

ঝলমলে বিলাসিতা নয়, বরং সহজ আর প্রাণবন্ত এক যাপনের ছাপ পাওয়া যায় জ্যাকি শ্রফের মুম্বইয়ের বাড়িতে। বলিউড তারকার বাড়ি ঘুরে দেখালেন পরিচালক-প্রযোজক ফরাহ খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২০:১৮
জ্যাকি শ্রফের বাড়ির সজ্জা।

জ্যাকি শ্রফের বাড়ির সজ্জা। ছবি: সংগৃহীত।

সামনে অনন্ত নীল জলরাশি। মস্ত এক বারান্দা দিয়ে চোখে আসে কেবল গাছপালা আর জল। আতিশয্য ও বাহুল্যের চিহ্ন নেই। এমনই এক শান্ত, নিরিবিলি আস্তানা তৈরি করেছেন জ্যাকি শ্রফ। তা-ও আবার শহরের বুকে বান্দ্রার মতো জায়গায়! বলিউড তারকার বাড়ি ঘুরে দেখালেন পরিচালক-প্রযোজক ফরাহ খান।

Advertisement
এই বারান্দাই শ্রফ পরিবারের প্রিয় জায়গা।

এই বারান্দাই শ্রফ পরিবারের প্রিয় জায়গা। ছবি: ইউটিউব ভিডিয়ো।

শহরের বুকে নিরিবিলি আস্তানা।

শহরের বুকে নিরিবিলি আস্তানা। ছবি: ইউটিউব ভিডিয়ো।

মুম্বইয়ের এই বাড়িতে জ্যাকি এবং তাঁর স্ত্রী আয়েশা দত্ত শ্রফ, কন্যা কৃষ্ণা শ্রফ এবং পুত্র টাইগার শ্রফ একই সঙ্গে থাকেন। বাড়িটি যত্নে সাজিয়েছেন কৃষ্ণা এবং তাঁর মা। ঝলমলে বিলাসিতা নয়, বরং সহজ আর প্রাণবন্ত এক যাপনের ছাপ পাওয়া যায় এই গৃহে। নিছক তারকাগৃহ বললে ভুল হবে, বরং বহু স্মৃতি আর রুচির মিশেলে গড়ে উঠেছে এই নীড়।

চকবোর্ডে এমএফ হুসেনের আঁকা।

চকবোর্ডে এমএফ হুসেনের আঁকা। ছবি: ইউটিউব ভিডিয়ো।

মুম্বইয়ের এই বাড়িতে জ্যাকি এবং তাঁর স্ত্রী আয়েশা দত্ত শ্রফ, কন্যা কৃষ্ণা শ্রফ এবং পুত্র টাইগার শ্রফ একই সঙ্গে থাকেন।

মুম্বইয়ের এই বাড়িতে জ্যাকি এবং তাঁর স্ত্রী আয়েশা দত্ত শ্রফ, কন্যা কৃষ্ণা শ্রফ এবং পুত্র টাইগার শ্রফ একই সঙ্গে থাকেন। ছবি: ইউটিউব ভিডিয়ো।

বাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ তার অবস্থান। বিস্তৃত জানলা আর খোলা ব্যালকনি দিয়ে ঢুকে পড়ে নরম প্রাকৃতিক আলো। এই বারান্দাই শ্রফ পরিবারের প্রিয় জায়গা। আড্ডা, সূর্যাস্ত দেখা, জ়াকুজ়ি এবং আইস বাথে সময় কাটানো, শরীরচর্চার পর বিশ্রাম নেওয়া— সব কিছুই এই বারান্দাকে ঘিরেই গড়ে উঠেছে। তবে এ সবের পাশাপাশি শ্রফদের বাড়ির প্রাণ হল শিল্পসংগ্রহ। চকবোর্ডে এমএফ হুসেনের আঁকা ছবি এই বাড়ির আবহকে অন্য মাত্রা দিয়েছে। এই শিল্পকর্মগুলি শুধু দেওয়াল ভরানোর জন্য নয়, বরং পরিবারের নান্দনিকতাবোধ আর রুচির প্রতিফলন।

সংযত, বাহুল্যবর্জিত নকশা বাড়ি জুড়ে।

সংযত, বাহুল্যবর্জিত নকশা বাড়ি জুড়ে। ছবি: ইউটিউব ভিডিয়ো।

কোথাও বাহুল্য নেই, তবু প্রতিটি কোণেই রুচির পরিচয় পাওয়া যায় স্পষ্ট।

কোথাও বাহুল্য নেই, তবু প্রতিটি কোণেই রুচির পরিচয় পাওয়া যায় স্পষ্ট। ছবি: ইউটিউব ভিডিয়ো।

অন্দরসজ্জার জন্য ভরসা রাখা হয়েছে সংযত, বাহুল্যবর্জিত নকশার উপর। সাদা দেওয়াল, কাঠের মেঝে, শিল্পের ছোঁয়া, বাছাই করা আসবাবপত্র, সব মিলিয়ে চোখের জন্যও এ বাড়ি স্বস্তিদায়ক। রান্নাঘর থেকে বসার ঘর, বারান্দা, সমস্ত অংশেই খোলামেলা ভাব রয়েছে। অতিরিক্ত পিলার তুলে ঘরগুলিকে ছোট করতে চাননি শ্রফেরা। ফলে আলো-হাওয়া খেলার অবকাশ অনেক বেশি। কোথাও বাহুল্য নেই, তবু প্রতিটি কোণেই রুচির পরিচয় পাওয়া যায় স্পষ্ট।

Advertisement
আরও পড়ুন