Gardening Tips

বারান্দায় বাগান করেছেন? বর্ষায় কী ভাবে করবেন গাছের যত্নআত্তি

বর্ষায় ভাল করে যত্ন না নিলে সাধের বাগান ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এই মরসুমে কেমন করে করবেন তাদের যত্নআত্তি, হইল তারই হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ২০:৪৩
Image of Balcony.

বর্ষায় বারান্দার বাগানের যত্ন করার উপায়। ছবি: সংগৃহীত।

বর্ষাকালে বারান্দায় দাঁড়িয়ে অঝরধারা দেখতে অনেকেই ভালবাসেন। আর এক ফালি বারান্দাতেই যদি থাকে ছোট্ট বাগান? বারান্দার রেলিং জড়িয়ে যদি বেড়ে ওঠে সবুজ গাছগাছালি? তা হলে তো মন আরও ভরে যায়। এমন অনেক গাছ আছে, যেগুলি বৃষ্টির জলে বেড়ে ওঠে তরতরিয়ে। তবে বর্ষায় সে সব গাছের যত্নের একটু ত্রুটি হলেই মুশকিল। সাধের বাগান ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এই মরসুমে কেমন করে করবেন গাছের যত্নআত্তি, হইল তার হদিস।

Advertisement

১) বর্ষার মরসুমে টবে বীজ কিংবা গাছ পোঁতার সময়ে নিকাশির দিকে খেয়াল রাখা ভীষণ জরুরি। মাটিতে যেন জল দাঁড়ালেই গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।

২) বৃষ্টি পড়ার কোনও নির্দিষ্ট সময় নেই। বর্ষাকাল মানেই গাছে জল দেওয়া বন্ধ করবেন না। রোজের মতো বা নিয়ম মেনে জল দেওয়া জরুরি। কিন্তু তার পাশাপাশি খেয়াল রাখতে হবে, বৃষ্টির জল ও বাইরে থেকে দেওয়া জল— দুইয়ে মিলে জল যেন গাছের গোড়ায় বেশি জল না হয়ে যায়।

Image of Balcony Garden.

বর্ষায় গাছের বৃদ্ধির জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। ছবি: সংগৃহীত।

৩) বর্ষায় আগাছা জন্মানোর প্রবণতা অনেক বেশি। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আগাছা পরিষ্কার না করলে গাছের বৃদ্ধি হবে না।

৪) আগাছা কাটার পাশাপাশি কীটপতঙ্গ থেকেও রেহাই দিতে হবে গাছকে। গাছের বৃদ্ধির জন্য অনেক সময়েই তারা অন্তরায় হয়ে দাঁড়ায়। এই মরসুমে নিয়মিত প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করতে হবে। নিমের তেল, নুনের জল ইত্যদি ব্যবহার করতে পারেন।

বর্ষায় মানিপ্ল্যান্ট, জবা, জুঁই, সূর্যমুখী, প্লুমেরিয়ার মতো গাছের ফলন বেশ ভাল হয়। সাধের বারান্দায় বর্ষার মরসুমে এই গাছগুলি লাগিয়ে শোভা বৃদ্ধি করে।

Advertisement
আরও পড়ুন