Plant Care Tips

দিন কয়েক তাজা থাকার পরেই অন্দরসজ্জার গাছগুলি শুকিয়ে যাচ্ছে, কেন এমন সমস্যা হয়, সমাধান কী

দিন কয়েক যেতে না যেতেই গাছ শুকিয়ে যাচ্ছে? পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? এমন সমস্যার সম্মুখীন অনেকেই। নার্সারি থেকে গাছ কেনা হোক বা অনলাইনে— একেবারে সবুজ সুন্দর থাকে শুরুতে। কিন্তু দিন কয়েক যাওয়ার পরেই শুরু হয় সমস্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:৩৩
গাছ কেনার সময় তাজা, তবে কয়েকদিনে শুকিয়ে যাচ্ছে? কেন?

গাছ কেনার সময় তাজা, তবে কয়েকদিনে শুকিয়ে যাচ্ছে? কেন? ছবি: সংগৃহীত।

ভেবেছিলেন অন্দর সাজাবেন গাছ দিয়ে। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই গাছ শুকিয়ে যাচ্ছে? পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? এমন সমস্যার সম্মুখীন অনেকেই। নার্সারি থেকে গাছ কেনা হোক বা অনলাইনে— একেবারে সবুজ সুন্দর থাকে শুরুতে। কিন্তু দিন কয়েক যাওয়ার পরেই শুরু হয় সমস্যা।

Advertisement

উদ্যানপালকেরা বলছেন, এমন সমস্যার নেপথ্যে থাকতে পারে পরিবেশগত পার্থক্য।সাধারণত নার্সারিতে যে ভাবে গাছের চারা বড় করা হয়, বাড়িতে আনার পর সেই পরিবেশ এক থাকে না। এক এক জায়গায় তাপমাত্রা এক একরকম। তা ছাড়া, বাড়িতে কে, কোনখানে সেটি রাখছেন তা-ও গুরুত্বপূর্ণ। আচমকা পরিবেশে বড় রকম পার্থক্য হলে গাছ তা মানিয়ে নিতে পারে না। ফলে সমস্যা দেখা যায়।

তা ছাড়া, কোনও কোনও গাছ অল্প যত্নেই বেড়ে ওঠে বলে ধরে নেওয়া হয়। যত্ন কম হতে পারে কিন্তু সূর্যালোক, বাতাস এবং জলের শর্তপূরণ করতে না পারলে সমস্যা হবেই। অন্দরের গাছ মানেই তার আলো-হাওয়ার দরকার তা নয়। বরং হালকা রোদ আসে এমন স্থানই গাছ রাখার জন্য উপযুক্ত। জলের মাত্রাও বোঝা জরুরি। জল বেশি হলেও পাতা হলুদ হতে পারে, আবার কম হলেও তেমনটা হতে পারে।

ব্যবসায়িক কারণে গাছ যখন বিক্রি করা হয়, মাটিতে সার বা পুষ্টির পরিমাণ থাকে সীমিত। দেওয়া হয় সস্তার টব। ফলে গাছ বাড়তে শুরু করার পরে সারের অভাব হতে পারে। মাটি থেকে যথাযথ পুষ্টিরস শোষণ করতে না পারলেও গাছ শুকিয়ে যেতে পারে।

উদ্যানপালকের পরামর্শ, গাছ আনার আগে সেই গাছের পরিচর্যার কৌশল, কতটা তাপমাত্রা, জল লাগে তা জানা দরকার। প্রয়োজন মতো মাটিতে সার দেওয়ারও দরকার হতে পারে। গাছপালা সম্পর্কে অনভিজ্ঞ হলে প্রথম দিকে মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট রাখতে পারেন। কারণ এই গাছগুলির জীবনীশক্তি বেশি।

Advertisement
আরও পড়ুন