Boiled Eggs Recipe

শুকনো ডিমসেদ্ধ একঘেয়ে লাগে? কয়েকটি মশলা দিয়েই জিভে জল আনা পদ তৈরি করে ফেলুন নিমেষে

সাধারণ সেদ্ধ ডিমই হয়ে ওঠে একেবারে নতুন স্বাদের, প্রোটিনে ভরপুর একটি পদ। যাঁরা স্বাস্থ্যকর খাবার খেতে চান, কিন্তু স্বাদেও কোনও খামতি চান না, তাঁদের জন্য এটি উপযুক্ত। আবার যাঁরা সেদ্ধ ডিম দেখলেই নাক সিঁটকোন, তাঁরাও এই খাবার চেটেপুটে খাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২০:৪৩
ডিম সেদ্ধর মুখরোচক পদ।

ডিম সেদ্ধর মুখরোচক পদ। ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রতি দিন সেই একই সেদ্ধ ডিম খেতে বিরক্ত লাগছে? একঘেয়েমি কাটাতে খুব অল্প উপকরণ আর সহজ পদ্ধতিতে সেই ডিমই হয়ে উঠতে পারে ঝাল-মশলাদার এক নতুন স্বাদের পদ। আর সেই পথই দেখিয়েছেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর। তাঁর মতো আপনিও বানিয়ে ফেলুন চিলি অয়েল এগস। একঘেয়ে পদটিকে নিমেষে মজাদার করে নিতে পারেন এ ভাবেই।

Advertisement

এই রেসিপির সবচেয়ে বড় আকর্ষণ হল, সাধারণ সেদ্ধ ডিমই হয়ে ওঠে একেবারে নতুন স্বাদের, প্রোটিনে ভরপুর একটি পদ। যাঁরা স্বাস্থ্যকর খাবার খেতে চান, কিন্তু স্বাদেও কোনও খামতি চান না, তাঁদের জন্য এটি উপযুক্ত। আবার যাঁরা সেদ্ধ ডিম দেখলেই নাক সিঁটকোন, তাঁরাও এই খাবার চেটেপুটে খাবেন।

একঘেয়ে ডিম সেদ্ধ দিয়ে মুখরোচক পদ।

একঘেয়ে ডিম সেদ্ধ দিয়ে মুখরোচক পদ। ছবি: সংগৃহীত

কী ভাবে বানাবেন?

১. প্রথমেই কয়েকটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। চাইলে ডিমগুলি চিরে দিতে পারেন, যাতে মশলার স্বাদ ভিতর পর্যন্ত যেতে পারে।

২. এর পর একটি প্যানে তেল গরম করতে হবে। তেল গরম হলে তাতে রসুনকুচি দিয়ে অল্প ভেজে নিতে হবে, যত ক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়।

৩. তার পর তাতে লাল লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স, অল্প নুন এবং চাইলে সামান্য সয়া সস যোগ করা যায়।

৪. এই মশলাদার তেলই আসলে রেসিপির প্রাণ। এই সময়ে আঁচ খুব বেশি রাখা যাবে না, নইলে লঙ্কা পুড়ে তেতো হয়ে যেতে পারে।

৫. এ বার সেদ্ধ ডিমগুলি এই চিলি অয়েলের মধ্যে দিয়ে অল্প করে নেড়ে নিতে হবে, যাতে প্রতিটি ডিম ভাল ভাবে মশলায় মাখা হয়। কয়েক মিনিট রান্না হলেই তৈরি হয়ে যাবে এই সহজ কিন্তু দারুণ সুস্বাদু পদ।

৬. চাইলে উপর থেকে অল্প কাঁচা পেঁয়াজকুচি বা ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন, এতে স্বাদ আরও বাড়ে।

Advertisement
আরও পড়ুন