Poha recipes from different states

পোলাও শুধু নয়, দেশের নানা রাজ্যে চিঁড়ে রাঁধা হয় ভিন্ন স্বাদে, কোথায় কী ভাবে খাওয়া হয়?

চিঁড়ে দিয়ে শুধু পোলাও নয়, আরও নানা রকম রান্না হয়। কেউ রাঁধেন ইনদওরি পোহা, কেউ কান্দা পোহা। কেউ আবার চিঁড়েতে মেশান তেঁতুলের টকও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৬:৪৪
Poha Recipes from across India to Spruce Up Your Breakfast

কোন রাজ্যে কী ভাবে খাওয়া হয় চিঁড়ে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাঙালির বিকেলের টিফিন এক সময়ে ছিল চায়ের সঙ্গে ঝাল ঝাল চিঁড়েভাজা। এখন অবাঙালি ধাঁচে বাঙালির হেঁশেলেও সকালের জলখাবারে চিঁড়ের পোলাও বা পোহা রাঁধা হয়। চিঁড়ে দিয়ে শুধু পোলাও নয়, আরও নানা রকম রান্না হয়। কেউ রাঁধেন ইন্দোরি পোহা, কেউ কান্দা পোহা। কেউ আবার চিঁড়েতে মেশান তেঁতুলের টকও। দেশের নানা রাজ্যে চিঁড়ে খাওয়ার নানা ধরন আছে। স্বাদের ভিন্নতা ছাড়াও সেগুলির রন্ধনপ্রণালীও আলাদা রকম।

Advertisement

মধ্যপ্রদেশের ইনদওরি পোহা

ইনদওরের লোকজনের সকালের জলখাবারে এই পোহা প্রায়শই থাকে। টকমিষ্টি স্বাদে ইনদওরি পোহা সেখানকার পছন্দের স্ট্রিট ফুডও বটে। এই পোহা ভাপে রান্না হয়। সর্ষে, মৌরি, কাঁচা লঙ্কা ও কারিপাতা ফোড়ন সহ লেবুর রস, জিরাভান মশলা, টাটকা ধনেপাতা দিয়ে রান্না করা হয়। এর সঙ্গে আবার গরম জিলিপিও পরিবেশন করা হয়।

নানা রাজ্যে চিঁড়ে রাঁধার প্রণালী ভিন্ন।

নানা রাজ্যে চিঁড়ে রাঁধার প্রণালী ভিন্ন।

মহারাষ্ট্রের কান্দা পোহা

মরাঠি ভাষায় ‘কান্দা’ মানে হল পেঁয়াজ। এই রান্নায় প্রচুর পরিমাণে পেঁয়াজ ব্যবহার করা হয়। পেঁয়াজকুচি দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত চিঁড়ে ভাজতে হয়। তার পর বাকি রান্নাটা হয় ভাপে। এর সঙ্গে প্রচুর পরিমাণে ভাজা চিনেবাদাম ও নারকেলকোরাও মেশানো হয়।

গুজরাতের বাটাটা পোহা

গুজরাতি ভাষায় বাটাটা মানে হল আলু। চিনি বা মিষ্টি বেশি দিয়ে এই চিঁড়ে রাঁধা হয়। স্বাদ কিছুটা টক-মিষ্টি। চিঁড়েতে আলুর ব্যবহার বেশি হয়। রান্নার পরে উপরে প্রচুর পরিমাণে চানাচুর ও বেদানার দানা ছড়িয়ে দেওয়া হয়।

আটুকুলা উপমা।

আটুকুলা উপমা।

অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় আটুকুলা উপমা

সাধারণত সুজি দিয়ে উপমা তৈরি হলেও এই দুই রাজ্যে চিঁড়ের উপমা বেশি জনপ্রিয়। অন্ধ্রের খাবার মানেই তাতে ঝালের মাত্রা কিছুটা বেশি। এই উপমায় প্রচুর পরিমাণে কাঁচালঙ্কা ও আদা ব্যবহার করা হয়। সঙ্গে বেশি করে চিনেবাদাম ও কাজুবাদাম মিশিয়ে দেওয়া হয়।

ওড়িশার চূড়া ঘষা

ওড়িশার ঐতিহ্যবাহী খাবার। এটি সাধারণত রথযাত্রা এবং সরস্বতী বা গণেশ পূজার সময়ে প্রসাদ হিসেবে তৈরি করা হয়। চিঁড়ে হাতে ঘষে ঘষে তৈরি করা হয় বলেই এর নাম 'চূড়া ঘষা'। ঘি এবং গুড় মিশিয়ে দেওয়া হয় এর সঙ্গে।

চূড়া ঘষা।

চূড়া ঘষা।

কর্নাটকে গোজ্জু আভালাক্কি

টকমিষ্টি স্বাদের চিঁড়ে। কর্নাটকের মানুষজন বেশ পছন্দ করেন। এটি 'হুলি আভালাক্কি' নামেও পরিচিত। সাধারণ পোহার চেয়ে এর স্বাদ সম্পূর্ণ আলাদা এবং এটি তৈরি করতে খুব কম সময় লাগে। তেঁতুলের ক্বাথ, গুড় ও ভাজা মশলা দিয়ে বানানো হয় এমন চিঁড়ে।

গুড় দিয়ে রাঁধা মিষ্টি চিঁড়ে।

গুড় দিয়ে রাঁধা মিষ্টি চিঁড়ে।

কেরলে আভাল নানাচাথু

চিঁড়ের মিষ্টি একটি রান্না। গুড়, নারকেল, কাজুবাদাম ও এলাচ দিয়ে ভেজে চিঁড়ের এই মিষ্টি পদটি বানানো হয়। এর সঙ্গে মেশানো হয় প্রচুর পরিমাণে ঘি।

Advertisement
আরও পড়ুন